somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবিক বিপর্যয়ে পশুদের কোনো দায়ভার নিতে হয়না।

২৭ শে মে, ২০১৪ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০১২ সালে কুমিল্লার মেয়র নির্বাচনে পরাজিত প্রার্থী আফজাল খান ঠাকুর পাড়া এবং ব্রাহ্মণ পাড়ার ৪০টি পরিবারকে উচ্ছেদ করে তাদের জমি জবর দখল করে নিয়েছেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে খুব একটা আলোড়ন তোলার মত কোন ঘটনা নয়।এই হীরক রাজার দেশে ৭/৮টা লাশ পড়ার আগে সেটাকে ঘটনা হিসেবে দেখার আগ্রহ আমাদের নষ্ট হয়ে গিয়েছে। কিছুদিন পর হয়তো ২০/২৫টা লাশ নিয়েও আমাদেরকে আর তেমন চিন্তিত হতে হবেনা।

সুতরাং সে অর্থে এ ঘটনা আসলে তেমন মনোযোগের দাবী রাখেনা।

২০১২ সালের বাস্তুচ্যুত সে মানুষগুলোই এখন গত এক মাস ধরে নিজেদের অধিকার আদায়ের জন্য প্রতিরোধ গড়ে তুলেছেন বা তুলতে চাচ্ছেন। প্রেক্ষাপট বিবেচনায় প্রতিরোধ গড়ে তোলার এ মানষিকতা জাতীয় সংবাদ মাধ্যমের লিড নিউজ হওয়ার যোগ্যতা রাখে। গণতন্ত্রের(!) বাম্পার ফলনের এই সময়ে ক্ষমতাসীনদের বিরুদ্ধে সমালোচনা করতে গেলেও ঘাড়ে একটা করে ব্যাকআপ মাথা রাখা লাগে,আর সেখানে এ দুষ্ট লোকগুলো রীতিমতো প্রতিরোধ গড়ে তুলেছে। সুতরাং এটা জাতীয় পর্যায়ে আলোচিত একটি ঘটনা হওয়ার দাবীদার।কিন্তু,অনলাইনে সচেতন দু'এক জনের ব্যাক্তিগত পোষ্ট ছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত তেমন কোনো সাড়া শব্দ পাইনি।

যাই হোক,সাদা চোখে যদি এই ঘটনার চরিত্রগুলোর পরিচয় খুঁজতে যাই তাহলে বলতে হয়-এই বাস্তুচ্যুত পরিবারগুলোর সবাই ধর্মীয় সংখ্যালঘু আর ঘটনার নায়ক ক্ষমতাসীন দলের নেতা।

কিন্তু,এ ধরনের পরিচয়ে পরিচিত করতে আমাদের যথেষ্ট আপত্তি থাকা উচিত। আমরা বরং আফজাল খানকে অপরাধী আর বাস্তুচ্যুত পরিবারগুলোকে ভিকটিম হিসেবেই দেখতে চাই। আমাদের অতীত অভিজ্ঞতায় দেখি-অপরাধীর দলীয়করন,ধর্মীয়করন আর জাতীয়করনের মাধ্যমে অপরাধীকে অনেক সময়ই প্রচ্ছন্ন একটা প্রশ্রয় দেয়া হয়;আর ভীকটিমদেরকে ঠেলে দেওয়া হয় ব্যকফুটে। এ প্রবনতা পাহাড় থেকে শুরু করে সমতল পর্যন্ত বাংলাদেশের প্রতিটি অংশেই কম-বেশী একই রকম।

প্রকৃত গণতন্ত্র এবং আইনের শাষন প্রতিটি নাগরিককেই সমমর্যাদাশীল এবং সমঅধিকারের নিশ্চয়তা দেয়। সেখানে ধর্ম,দল কিংবা কোনো একক গোষ্ঠীর নগ্ন প্রভাব থাকেনা,সেখানে আইন সবার জন্যই সমান।

স্বাধীন এবং দায়িত্বশীল প্রশাসন আর প্রকৃত গনতন্ত্রের অপেক্ষায় থেকে ৭টি প্রাণকে শীতলক্ষ্যায় ভাসতে হয়েছে, ৪০টি পরিবারকে অধিকার আদায়ের প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। এরপরও যদি প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত না হয়,প্রতিটি অপরাধীর শাস্তির নিশ্চয়তা না পাওয়া যায় তাহলে আমাদের মানবিক পরিচয় মুছে ফেলে পশু হয়ে যাওয়া-ই ভালো।

মানবিক বিপর্যয়ে পশুদের কোনো দায়ভার নিতে হয়না।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×