somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের জীবন এতো সুন্দর হতে পারে ?!! ইস এমন যদি হতাম!!!!

১০ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সত্যিকারের ইসলামী জীবন কতো সুন্দর হইতে পারে তার নুমুনাঃ-
"হযরত উমর (রাঃ) এর খোদা ভীতি"
হযরত উমর (রাঃ) এর গোলাম হযরত আছলাম (রাঃ) বলেনঃ-আমি একদিন খলিফার সাথে মদিনার নিকটস্থ হাররা নামক স্থানে যাইতেছিলাম। জনমানবহীন একপান্তরে কোনো একস্থানে আগুন দেখা গেলো।খলিফা বলিলেন হয়তো কোনো কাফেলা হইবে রাত্রি হইবার জন্য শহরে প্রবেশ করিতে পারে নাই তাই মাঠেই তাবু ফেলিয়াছে। চলো তাদের খবর নিয়া আসি। প্রয়োজনে তাহাদের পাহারার ব্যবস্থা করতে হবে। সেখানে গিয়া দেখতে পাইলেন সেখানে একজন মহিলা বসে আছে। তাহার আশ-পাশে কয়েকজন ছেলে-মেয়ে কান্নাকাটি করিতেছে। চুলায় আগুন জ্বলিতেছে যাহার উপরে পানি ভর্তি একটি পাতিলছিল। হযরত উমর (রাঃ) ছালাম করিয়া নিকটে যাইবার অনুমোতি চাহিল। অনুমোতি পাইয়া নিকটে গিয়ে জানতে চাইলেন ছেলে-মেয়েগুলো কেনো কাদিতেছে? মেয়েলোকটি বলিলো ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কাদিতেছে। তিনি বলিলেন পাতিলের মধ্যেই বা কি রহিয়াছে? সে বলিল পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়াছি যাতে খাবারের আশার বাচ্চারা কিছুনা সান্তনা পায় এবং ঘুমাইয়া পরে। এর পর মহিলাটি বলিলঃ হযরত উমর (রাঃ) এবং আমার ফায়সালা আল্লাহর দরবারে হইবে। কেনো তিনি আমাদের এই দুরাবস্থার খবর লইতেছেন না? এই কথা শুনার পর খলিফা কাদিয়া উঠিয়া বলিলেন আল্লাহ তোমার উপর রহম করুন উমর তোমার অবস্থা কি করে জানিতে পারিবেন। উত্তরে মহিলাটি বলিলঃ এটা কেমন কথা যে, তিনি আমাদের আমির হইবের অথচ আমাদের খবর লইবেন না?
হযরত আছলাম (রাঃ) বলেন মহিলার কথা শুনিয়া খলিফা আমাকে সঙ্গে করিয়া ফিরিয়া আসিলেন এবং বায়তুল মাল হতে কিছু আটা,খেজুর,চর্বি,কাপড় আর কিছু টাকা লইয়া একটি বস্তা ভর্তি করিলেন এবং আমাকে বলিলেন এই বোঝা আমার পিঠে উঠাইয়া দাও। কিন্তু আমি নিজে বোঝাটা বহনের জন্য বার বার পিড়াপিড়ি করিলে তিনি বলিলেনঃ বেটা! কিয়ামতের দিন কি আমার পাপের বোঝা তুমি উঠাইবে? উহাতো আমাকেই বহন করিতে হইবে। অবশেষে বাধ্য হইয়া বোঝাটা তাহার পিঠেই ওঠাইয়া দিলাম। তিনি খুব দ্রুত মহিলাটির নিকট চলিয়া গেলেন। আমিও সঙ্গে ছিলাম। তিনি খুবই দ্রুত পাতিলে কিছু আটা-খেজুর-চর্বি ঢালিয়া দিলেন এবং চুলায় আগুন দিয়া নিজেই ফুকিতে আরম্ব করিলেন। হযরত আছলাম (রাঃ) বলেন আমি তাহার ঘন দাড়ির ভিতর দিয়া ধোয়া বাহির হইতে দেখিতেছিলাম। খাবার প্রস্তুত হইবার পর তিনি নিজ হাতে বাচ্চাদেরকে খাওয়াইলেন । বাচ্চাগুলোও খাবার খাবার পর খুশিতে খেলা-ধুলায় লিপ্ত হইয়া গেলো। অবশিষ্ট খাবার মেয়েলোকটির হাতে তুলিয়া দিলেন। মেয়েলোকটি খুবই আনন্দিত হইয়া বলিল আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান করুন হযরত উমরের স্থলে আপনারই খলিফা হওয়া উচিত ছিল । হযরত উমর (রাঃ) তাহাকে সান্তনা দিয়া বলিলেনঃ যখন তুমি উমরের নিকট যাইবে তখন আমাকে সেখানে দেখিতে পাইবে। বিদায় কালে খলিফা খানিকটা দূরে গিয়া কিছুক্ষন বসিয়া চলিয়া গেলেন এবং বলিলেন আমি এইজন্য বসিয়াছি যে, আমি প্রথমে তাহাদেরকে কান্নাবস্থায় দেখিয়াছএলাম তাই এখন একটু হাসি অবস্থায় দেখিতে মন চাহিল।

এই হইলো আমাদের পূর্বপুরুষদের জীবনাদর্শ। যাদের সুন্দর জীবন ব্যবস্থা দেখে আসমানের সম্মানীত ফেরেসতারাও অবাক বিশ্ময়ে তাকিয়ে থাকতো অথচ আজ আমাদের মোরালিটিকে ধ্বংশ করতে করতে কোথায় নামিয়ে এনেছি!! দয়াময় আল্লাহ আমাদের জীবনকেও সুন্দর করার তোফিক দান করুন।
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×