গ্রীষ্ম ব’লেই হল্লা করে কুলফি বরফ খাওয়া;
ভরদুপুরে জলপুকুরে দস্যি ছেলের নাওয়া।
গ্রীষ্ম ব’লেই তপ্ত রোদে ঘামের স্রোতে ভাসা,
বটের ছায়ায় শীতল মায়ায় খেলতে বসা পাশা।
গ্রীষ্ম ব’লেই ছোট্ট খুকীর চড়ুইভাতি খেলা-
নদীর ঘাটে বটের হাটে মন মাতানো মেলা।
গ্রীষ্ম ব’লেই জাম কাঠালের গন্ধে আকুল প্রান-
লালটু লিচুর পিছু পিছু মৌমাছিদের গান।
গ্রীষ্ম ব’লেই আম বাগানে দুষ্টু ছেলের ঢিল-
গ্রীষ্ম ব’লেই আকাশ জুড়ে স্বর্ণ ডানার চিল
(copyright Mohammad Kamrul Islam)
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৩ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



