ফটকা
২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লোকটা ভীষন ধূর্ত-
ধানাই পানাই করত;
ঝুমকা ঘড়ি সোনার চুড়ি
বেজায় চুরি করত।
ওসব বেচে খোশ মেজাজে
পিতজা খেত টাটকা।
লোকটা বেদম কিপটে-
দিন কাটাত মুফতে;
ভাল্লাগে তার অর্থকড়ি
অস্ত্র হেঁকে লুটতে।
খিধে পেলে মনের ভুলে
ফেলত খেয়ে পটকা।
এক বাড়িতে গিয়ে,
জীপ গাড়িটা নিয়ে-
রাস্তা ধরে ছুটল জোরে
করবে নাকি বিয়ে।
হঠাত তারে পুলিশ ধরে
কেমন তরো খটকা।
চুরির দায়ে শেষে’
ধোলাই খেল কী যে!
শরীর মাথা পায়ের পাতা
রক্তে গেল ভিজে।
অবশেষে কয়েদ বেশে
থাকল জেলে আটকা।
শেষ জীবনে এসে’
সব হারিয়ে শেষে-
জেল থেকে সে বাইরে আসে
নিঃস্ব ফতুর বেশে।
লোকটা এখন যখন তখন
ধরছে ইলিশ ঝাটকা
CopyrightMohammad Kamrul Islam
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন