মিনমিন করে হাসে চাকরির প্রার্থী
খিলখিল হাসিটার বড় বেশি কাটতি।
হাহ হাহ হাসলেই উঠে যায় হেচকি-
পাগলের সাথে ঐ ভাবে হাসা রিস্কি।
ভুড়ি নেড়ে হেসে ওঠে রঞ্জণ জোতদার-
খিকখিক করে হাসে মিল্টন পোদ্দার।
গরিবের হাসিটাকে ধনী বলে ঘ্যানঘ্যান;
রক্তের মৌতাতে মশা হাসে প্যানপ্যান।
দাঁত বের করে হাসে রূপচাঁদা শুটকি-
গোঁফ চিরে বাঘ হাসে- এই কথা ঝুট কী
copyright Mohammad Kamrul Islam

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



