বাঘ মামা
২৬ শে জুন, ২০১৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রয়েল মামা চশমা পরে
রাজার মত চলে।
রবিন সিংয়ের গপ্পো পড়ে
চোখ পাকিয়ে বলে-
‘বাঘ শিকারের গল্প কী হয়
অভিজ্ঞতা ছাড়া ?
আকাশ কুসুম কিস্সা লেখে
রবিন হতচ্ছাড়া।
হোৎকা পেটুক লোকটা ছিল
ট্রেনের টিকেট চেকার।
কোন্ পাগলে বুদ্ধি দিল
পত্রিকাতে লেখার।
পায় না কোন লেখার ইস্যূ
কাঁদে আপন মনে-
মনের ব্যাথায় গেল রবিন
সুদূর সুন্দরবনে।
বনের ভেতর বানর হরিণ
সাপ আর কুমির দেখে-
মনের সুখে রবিন হাবা
হিজিবিজি লেখে।
যেই না হল সেই লেখাটি
পত্রিকাতে ছাপা,
টিকেট চেকার নামটি পড়ে
খ্যাতির কাছে চাপা।
সেই থেকে সে মস্ত বড়
লেখক রবিন সিং!
গুতো দিতাম যদি আমার
থাকত মাথায় শিং।
নাম কামিয়ে লেখক ভায়া
করতে এল শিকার-
অস্ত্র হাতে মাচার উপর
রইল বসে বেকার।
ধ্যাততেরিকা বলে রবিন
যেই না এল নীচে-
পেছন ফিরে তাকিয়ে দেখে
দাড়িয়ে আমি পিছে।
আমার চোখে চশমা দেখে
ট্রিগারটা না টিপে-
ভিমরি খেতে লাগল রবিন
ভীষন কেঁপে কেঁপে।
কর না গুলি !’ রবিন বলে,
‘ছিঃ কী বল তুমি!
খেলনা দিয়ে ভয় দেখিয়ে
জোক করেছি আমি।’
‘রেগে গিয়ে মাথার উপর
দিলাম জোরে চাটি-
কেঁদেকেটে রবিন ভায়া
ধরল আমার পাঁ’টি।
লিখেছে সে বাঘ মেরেছে
গোটা দু’তিন হালি;
সুযোগ পেলে মেখে দেব
ওর মুখে চুনকালি।
copyright@mohammad kamrul islam
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন
আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন