নিরবতা তাকেই মানায় যে কান্না জানে না
তুমি কান্না কর নিরব থাক প্রসংগ খুজো না।
তুমি কি চাও হারিয়ে যাব?
দিগন্ত নীল দিগন্ত শেষে,
তুমি কি পারবে ভুলে যেতে কালের শপথ অজান্তে?
পারবে না কখনো নীল আকাশ দর্শন করতে!
তুমি বিস্ময় তুমি নির্বাক পারবেই শুধু ভাঙতে।
তুমি কি শুনতে পাচ্ছো গগনে কিসের গর্জন?
সেতো কোনো ব্যথিত মানুষের কম্পিত আত্মা।
সে তোমাকে ডাকছে তুমি শুনছোনা
তুমি অবুঝ।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




