আমি সেই দাঁড়িয়ে আছি কালের এক প্রান্তে
কোথাও কেউ নেই !
আবার প্রশ্ন জাগে কোথায় দাঁড়িয়ে আছি।
আমি জানি না কোথায় দাঁড়িয়ে আছি,
মনে হচ্ছে পথ হারা কোনো এক প্রান্তে।
শূন্যতা আমার চার পাশ ঘ্রাস করে ফেলছে,
বিবর্ণ অশ্রু ওই নদীর সাথে এক হয়ে গেছে।
তবুও তাকিয়ে আছি
কোথাও কেউ নেই।
রাত্রির আঁধার আমাকে সহজেই আপন করে নিয়েছে
নিস্তব্ধতা এখন আমার সাথে গল্প করছে,
বিভীষিকা মহাকাল থেকে আমি কি কিছুই পাব না?
কালের কথা কি তোমার একটুও মনে নেই??
সেদিন তুমিই বললে আমি পাশে আছি
এ আঁধার পুরাবে।
মিথ্যে মিথ্যে সবই মিথ্যে এ আঁধারই সত্যি!
এই নিকষ কালো জীবন থেকে আমি পাবো কি কোনো দিন মুক্তি?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




