somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবহেলিত কবিতা লেখক (ব্লগ ও ফেসবুক)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তেমন কোন কিছু লিখিনা এবং লিখার ইচ্ছাও জাগেনা। জাগবে কি করে আমিতো পড়িও কম। বই পড়ার ইচ্ছে আমার একটু ও নাই। জীবনের শেষ বেলায় এসে আমি ডিগ্রিতে ভর্তি হয়েছি । ছোট বেলায় আমি ছড়া লিখার চেষ্টা করতাম, ভালো ছড়াও লিখতাম। যখন আমি ক্লাস নাইনে পড়তাম তখন ছোট খাটো কবিতা লিখতাম। এখন আর তা হয়ে উঠে না। একটা দোকানে চাকুরি করি পার্টাইম পড়ার পাশাপাশি। পড়া বলতে আর কি ঐ বললাম ডিগ্রিতে ভর্তি হয়েছি। ডিগ্রি পড়া বলতে তেমন কিছু না অনেকে বলে, কিন্তু আমার কাছে অনেক কঠিন মনে হয় ।
((( হয়ত আমার কথা গুলো আপনাদের কাছে অনেক তিক্ততা লাগছে কোন স্বাদ পাচ্ছেন না । নেট আর ফেসবুক যুগে কত নামি দামি লেখা পড়েন আপনারা। যেহেতু বেচারা কষ্ট করে লিখছে একটু সময় ব্যয় করে পরলেন আর কি তার জন্য। হয়ত আপনার সাথেও মিলতে পারে)))
কারণ আমার বইয়ের সাথে যোগাযোগ নেই অনেক দিন থেকে তাই হয়ত এমন হয়। ইদানিং আমার মাথায় কোন কিছু ঢুকেনা সহজে। আমি কোন কিছু সহজে মনে রাখতে পারিনা। আগে যেখানে এক দুই বার পড়লে মনে থাকতো। এখন একশ বার পড়লেও মনে থাকেনা। আমি চট্টগ্রাম আসার কিছু দিন পর হটাৎ মাথায় কবিতার ভূত চাপল। একটা কথা কি আমি কবিতা লিখতে চাই অনেক যত্ন সহকারে। যদি দশ লাইনের কবিতাও হয় তাহা সময় লাগে পনের দিন থেকে এক মাস। চট্টগ্রাম আসার কিছু দিন পর একটা কবিতা লিখলাম। প্রায় তিন মাস লাগল। আমি আমার রুমমেট ভেটেনারি বিশ্ববিদ্যালয় এর লেকচারার জহির ভাই কে তার রুমে গিয়ে বললাম, “ভাই আমি একটা কবিতা লিখলাম শুনবেন?” তখন মনে মনে হয়ত ভাবল ডিগ্রি পড়ুয়া তাও আবার পড়ালেখা করেনা তার উপর একটা দোকানে পার্টাইম জব করে। জহির ভাই আমার মন রক্ষা করার জন্য বলল তো শুনাও। আমি পড়ে শুনালাম। জহির ভাই প্রথমে মনোযোগ দিয়ে না শুনলেও পরে ঠিকই মনোযোগ দিয়ে শুনেছেন। এইটা মনে হয়!!!!! ...।। তুমি লিখেছো? তারপর কি বলল অনেক ভালো হয়েছে। একটা কথা কি প্রত্যেক মানুষই মনে হয় নিজের প্রশংসা অন্যের মুখ থেকে শুনতে ভালোবাসে। আমিও তার ব্যাতিক্রম না। আমি কি করলাম কিছুদিন পর আমার ফেসবুক আইডি তে আমার কবিতাটা পোষ্ট করলাম। কিন্তু আমার ৩০২ টা ফ্রেন্ড এর ভিতর মাত্র ১১ জন লাইক দিলো। আমি খুব হতাশ হলাম। মানুষ মনে হয় এখন আর কবিতা পড়েনা। কিন্তু দেখা যায় কোন আবল-তাবল নেগেটিভ পোস্ট দিলে তাহার লাইক কমেন্ট আসে হাজারো। ফেইসবুকে মানুষগুলো একটু ওভার স্মার্ট। তাই তাদের কাছে কোন কবিতা ভালো লাগে না। ভুলে একবারও কোন কবিতা পড়ার চেষ্টা করে না। কিন্তু আমি আশা হারায় নাই। আমি যেন কার কাছ থেকে শুনলাম ব্লগ এর মধ্যে অনেক ভাল মনের শিক্ষিত মার্জিত মানুষরা থাকে ব্লগ ইউজ করে। তারা ভালো কোন কিছুর দাম দিতে জানে। যেহেতু তারা সাহিত্য বুঝে। তাই আমি সামুর ব্লগে একটা একাউন্ট খুললাম। খোলার পর দেখা গেলো ব্লগে কিছু নিয়ম-কানুন আছে। প্রথমে আমাকে তারা ওয়াচে, এরপর জেনারেল, এরপর সেইফ। আমার পোষ্টগুলা আমার কাছেই থাকবে যখন আমি ওয়াচে থাকবো। তখন আমি আমার কবিতা পোস্ট করার পর অপেক্ষা করতে লাগলাম ব্লগে সেইফ লেভেলে পাওয়ার জন্য। কারণ সেইফ লেভেলে গেলে ব্লগে আমার পোষ্ট প্রথম পাতায় আসবে এবং আমার পোস্ট দেখা যাবে প্রথম পাতায়।আমি সেইফ লেভেল হলাম। কিন্তু আমাকে হতাশ করে দিলো সেখানেও আমার কবিতা কেউ দেখেনি ২-১ জন ছাড়া। আমি যে কষ্ট করে কবিতা লিখি তা এই সমাজে এই কালচারে মানায় না মনে হয়। তাইনা আপনারাই বলুন? কারো অনুপ্রেরনা না পেয়ে কেউ বড় হতে পারে না। আমি বড় হওয়ার জন্য না অনুপ্রেরনার জন্য কবিতা লিখি। আপনারা যদি আমার মত যারা ছোট-খাটো কবিতা লিখে ব্লগ বা পেইজে। তাদেরকে অনুপ্রানিত না করেন তাহলে তারা সংস্কৃতির চর্চা না করে অপসংস্কৃতির চর্চা করবে। এখন আপনারাই বলুন যেহেতু আপনারা শিক্ষিত মার্জিত রুচির মানুষ আপনাদের কি উচিৎ না আমদের মত ছোট খাটো যারা কবিতা লিখে তাদেরকে উৎস দেওয়া????????


২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৫

আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×