somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Sin City (2005) : ব্যাতিক্রম গল্পের উপস্থাপনা

২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলুন আজ পরিচয় করিয়ে দেই এক অন্যরকম মুভির সাথে। একটি মুভি কিন্তু বাংলা উপন্যাসের মতো তিন দৃশ্যে বিভক্ত। মজার বিষয় হচ্ছে রঙিন জমানায় এসেও মুভিটা সাদা-কালো বানানো হয়েছে (যদিও বিভিন্ন অবজেক্টের ওপর রঙিন ইফেক্ট বিদ্যমান)। দেখতে দেখতে আবিষ্কার করুন কেনো এই মুভিটি এতোটা আলাদা। কেনো মুভিটি উপন্যাসের মতো করে খণ্ড আকারে সাজানো হয়েছে আর কেনোই বা রঙিনের যুগে মুভিটিকে সাদা-কালো ইফেক্ট করা হয়েছে।

ব্যাসিন সিটি নামের এক অন্ধকারাচ্ছন্ন ও দুর্দশাগ্রস্ত শহরের তিনজন ভিন্ন ব্যাক্তির জীবনের গল্প নিয়ে নির্মিত হয় মুভিটি। মুভিটি আইএমডিবি টপ ২৫০ এ ১৯৬ (পরিবর্তনশীল) নাম্বারে অবস্থান করছে।

That Yellow Bastard: হৃদযন্ত্রের সমস্যার কারনে অবসরের দ্বারপ্রান্তে থাকা হার্টিগান নামের এক পুলিশ অফিসারের ১১ বছরের একটি মেয়েকে ধর্ষণ থেকে বাঁচাতে গিয়ে নিজেই সেই মামলায় ফেঁসে যায়। সে কি পারবে সেই জাল থেকে বের হতে?

The Hard Goodbye: মার্ভ নামের অতিকায় চেহারার এক ব্যাক্তিকে হঠাতই প্রেমের প্রস্তাব করে গোল্ডি নামের একটি মেয়ে, কিন্তু ১ম রাতের ডেটিং করতেই খুন হয়ে যায় গোল্ডি। তাঁর জমজ বোন সন্দেহ করে মার্ভই খুন করেছে তাঁকে। পিছু নেয় মার্ভকে ধরার জন্য। মার্ভও খুঁজতে থাকে গোল্ডির আসল খুনিকে।

The Big Fat Kill: জ্যাকি বয় নামের এক ষণ্ডামার্কা লোক বন্ধুবান্ধব নিয়ে ফুর্তি করতে গিয়ে দেখে প্রেমিকা শেলি রঙ্গতামাশায় মেতে রয়েছে নতুন প্রেমিক ডোয়াইটের সাথে। ডোয়াইটের পিছু নিয়ে ব্যাসিন সিটিতে হাজির হয় সে। ঘটনাচক্রে ডোয়াইট ও একটি পতিতা চক্র খুন করে ফেলে তাঁকে। তারপর জানতে পারে জ্যাকি বয়ের আসল পরিচয়? কী তাঁর পরিচয়? কেনোই বা তাঁরা চমকে ওঠে পরিচয় পেয়ে?

মুভিটি প্রশস্ত স্ক্রিনে এক অনন্য কালার প্রসেসিং এর জন্য সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে। সাদা-কালো ইফেক্টে তৈরি হলেও বিশেষ কিছু দৃশ্য বা বস্তুকে রঙিন দেখানো হয়েছে। কান চলচ্চিত্র উৎসব-২০০৫ এ জিতে নেয় “ভিজুয়াল শেপিং” ক্যাটাগরিতে সেরা পুরস্কার।

মুভিটি বাংলা সাবটাইটেল দিয়েও দেখে নিতে পারেন। যা মুভি উপভোগে যোগ করবে ভিন্ন মাত্রা। সাবসিন ডট কম থেকে বাংলা সাবটাইটেল নামিয়ে নিতে পারেন।

সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫৮


হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেত

জাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।

ঘটনাটা কী
প্রধানমন্ত্রী... ...বাকিটুকু পড়ুন

দায়বদ্ধতা: আমরা সবাই ইনসাফের লোক—যতক্ষণ না নিজের স্বার্থ ছাড়ার প্রশ্ন আসে!

লিখেছেন জুয়েল তাজিম, ২৮ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৪

একজন মানুষ অসুস্থ বোধ করছেন। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে কাতর কণ্ঠে বলছেন, একটু বসতে দেবেন? শরীরটা ভালো লাগছে না। আশপাশে মানুষ আছে, আসন আছে, চলমান ট্রেন আছে—শুধু তাঁর জন্য একটু জায়গা... ...বাকিটুকু পড়ুন

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

×