somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ডান অলিন্দে ঈশ্বর আর বাম অলিন্দে লুসিফার

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


*** ১***
ঘন কুয়াশার দেয়াল টপকে
আমাদের ব্যালকানিতে সূর্যটা উঁকি দিলে,
র্নিঘুম রাতে জমে উঠা
শিশিরটুকু মুছে দিয়ে এসো,
ঝরে পড়া পাতাদের হিসাব ভুলে
আরেকবার কবিতা বুনি।

বিবাগী কৃষক যখন
মাঠের ডাক ভুলে খেজুরে রস খোঁজে,
তখনও ঘুমন্ত মহাজনের উঠানে
অবহেলায় পড়ে থাকা খড়কুটুতে থাকে
টুনা টুনি'র ঘর বাধাঁর স্বপ্ন ।
অবিশ্বাসের চোখ ফাঁকি দিয়ে
পূর্ব সীমান্ত ধরে আবার হোক
স্বপ্নদের বৈধ-অবৈধ অনুপ্রবেশ।


***২***

বেঁচে থাকার ক্লান্তি নিয়ে শহরের শেষ জোনাকিটাও
যখন হারিয়ে যায় ঘুমের দেশে,
আমাকে তখন তোর বিবাদী হয়ে দাড়াতে হয় রাতের কাঠগড়ায়।
নিস্তব্দতা আর রুপালী ধোঁয়ার তর্ক যুদ্ধে ক্লান্ত হলে,
আমি তাকিয়ে থাকি খোলা জানালায়
এই বুঝি কেউ এঁকে দিলো মুক্তির রঙ
বৈদ্যুতিক তার আর ইট পাথরে বন্দী ক্যানভাসটায়।

***৩***
নয়টা পাঁচটার রুটিন শেষে যখন আড্ডার চায়ের কাপে নিজেকে খুঁজে পাই। তখন বিষন্ন সন্ধ্যা আসে। জানিয়ে যায় আমার কাছে রাত্রির অনেক পাওনা। আমি তখন পালিয়ে যাই অন্য ভুবনে, এখানে রাত্রি করছে আমার দেউলিয়াত্বের ঘোষণা।

***৪***

তোমাদের রঙে রাঙ্গাতে গিয়ে
আজকাল নিজেকে বড় অচেনা লাগে
নিজেকে,নিজের ছায়াকে
এমনকি নিজের নিঃশ্বাসটাও অচেনা লাগে
গভীর খাদ থেকে উঠে আসা দীর্ঘশ্বাস

***৫***
শুদ্ধতার নামে শহর জুড়ে বৃষ্টি নামুক
জঞ্জাল গুলো বয়ে যাক শহরের শেষ প্রান্তে
আমি সেখানে উর্বরতার নামে বসন্ত নামাবো
যৌনদাসীরা পুষ্ট স্তনে নেচে উঠুক
লালায়িত পুরুষেরাও আসুক কামনা নিয়ে
আমি এখানে উর্বরতার নামে বসন্ত নামাবো

সূর্য ঘুমিয়ে গেলে যে শহর
থাকে না চাঁদের অপেক্ষায়
নিয়ন আলোয় ডুবে সে শহরে
জোছনা রয় উপক্ষায়।

যেখানে প্রগতির ধোয়া তুলে আলোমুখি সাপ
অলিতে গলিতে স্বপ্ন খুঁজে খায়
সেখানে নিষিদ্ধ হোক
সব স্বপ্নবাজের দরবার

আমার ডান অলিন্দে ঈশ্বর
আর বাম অলিন্দে লুসিফার।


***৬***
একটা কবিতা লেখার খুব ইচ্ছা জাগে
শব্দে শব্দে আমাদের হাজার রাত্রি বন্দি করার ইচ্ছা জাগে
স্মৃতির পুকুরে ডুব দিয়ে
তোমার ঠোঁট ছুয়ে
তোমার চোখে চোখ রেখে
শব্দে শব্দে তোমাকে সাজাবার খুব ইচ্ছা জাগে
তুমি ভবঘুরে মেঘ দলের সাথী হলে
বিষাদী নীল আকাশটাকে
কবিতায় বদলে দেবার ইচ্ছা জাগে
স্রষ্টার মতো মহকাল সাক্ষী রেখে
একটা কবিতা সৃষ্টির খুব ইচ্ছা জাগে।



সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
২১টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×