somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সপ্তাহ আগেই পূর্বাভাস ছিল ভূমিকম্পের !

২৭ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




নেপালে শনিবারের (২৫শে এপ্রিল) ভূমিকম্প ৮১ বছরের মধ্যে নেপালে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ভয়াবহ এ ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত তিন হাজার জনের মৃত্যু খবর পাওয়া গেছে। নেপালে শনিবারের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার মাত্র এক সপ্তাহ আগেই বড় ধরনের দুর্যোগের আভাস দিয়েছিলেন বিজ্ঞানীরা।

গত সপ্তাহে ঘনবসতিপূর্ণ শহর কাঠমাণ্ডুকে কিভাবে ভূমিকম্পের ভয়াবহতা থেকে রক্ষা করা যায়, সে লক্ষ্যে রাজধানীতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জড়ো হয়েছিলেন ভূমিকম্প বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের বিজ্ঞান বিভাগের প্রধান জেমস জ্যাকসন বলেন, ‘ভূমিকম্পটি হবে বলে আমাদের ধারণা ছিল। কিন্তু সেটি এতো তাড়াতাড়ি হবে তা ভাবতে পারিনি।’

‘আর্থকুইকস উইদাউট ফ্রন্টিয়ারস’ এর প্রধান বিজ্ঞানী জ্যাকসন আরও জানান, ভূমিকম্পের ভয়বহতা বাড়বে এটাই স্বাভাবিক। কিন্তু মানব সৃষ্ট কারণেই মূলত বেড়েছে ভয়াবহতা ও ক্ষয়ক্ষতি। ভূমিকম্পটি ১৯৩৪ সালে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের পুনরাবৃত্তি বলেও মনে করেন এই ভূমিকম্প বিশারদ।

তবে মার্কিন ভূতাত্বিক জরিপ অধিদফতরের (ইউজিএসজি) ভূমিকম্পবিদ ডেভিড ওয়ালড জানান, ৭.৯ মাত্রার ভূমিকম্পের প্রভাব বিশ্বের বিভিন্ন স্থানে হবে ভিন্ন ভিন্ন। এতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১০ লাখ জনসংখ্যার বসতিতে প্রাণ হারাতে পারেন ৩০ থেকে ৪০ জন। একই সময়ে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে পাকিস্তান, ভারত, ইরানে ও চীনে। অপরিকল্পিত নগরায়নের কারণেই বাড়ছে দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি।
নেপালের সর্বশেষ ২০০ বছরের ইতিহাসে ১৯৩৪ সালের ভূমিকম্পে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ১০ হাজার মানুষ।

তথ্যসূত্রঃ বিডি নিউজ


৮১ বছর পরে নেপালে আবার ভয়াবহ ভূমিকম্প কেড়ে নিল সে দেশের তরতাজা অসংখ্য প্রাণ। তাদের প্রধান আয়ের উৎস পর্যটন শিল্প, সেই ঐতিহাসিক স্থাপনাগুলোর অনেকগুলোই বিধ্বস্ত, যা অবশিষ্ট আছে সেগুলোও অস্তিত্ব সংকটে। ২০১৩ সালের অনেকটা সময় আমি কাটিয়েছি নেপালে। অনেকটাই কাছের দেশ এবং প্রিয় দেশগুলোর একটি। ভৌগলিক দিক দিয়েও নেপাল আমাদের খুব কাছের দেশ। নেপালের সংস্কৃতিও আমদের দেশের সাথে অনেকটাই মিলে যায়।

সে দেশে পাহাড় পর্বত অনেকটা জায়গা জুরে থাকলেও, আমি ছিলাম পাহাড় পেরিয়ে সমভূমী এলাকায়। কাঠমান্ডু বিমানবন্দরে নেমে গাড়িতে যেতে প্রায় সারাটি দিনই চলে যেত আমার। আশে-পাশের জমির ফসল দেখে মনে হত না আমি দেশে নেই। চারপাশে সবুজ ধান, গম, আলু, সরিষা চাষ হয় ওখানকার মাটিতে। আমার বাসার আঙিনায় আমি শীম, ঢেড়স, লাউ,পালং শাক,ভূট্টা, কত রকমের সব্জিই না লাগিয়েছিলাম।

নেপালীরা মানুষ হিসেবে খুবই সহজ-সরল। আমাকে ওরা খুব পছন্দ করত। আমাদের বাবুর্চি আর মালী ছিল মেয়ে, ওরা কতই না গল্প করত আমার সাথে ভাঙা ভাঙা ইংরেজী আর হিন্দীতে।আমি ওদের সাথে যোগাযোগ করতে পারছি না, আমি ওদের হারিয়ে ফেলেছি!!! জানি না ওরা কেমন আছে!!! দোয়া করি পূনম, গীতা তোমরা ভাল থেক!!!


*****************************




আমার তোলা পাটান দরবার স্কয়ারের ছবি



ধ্বংসপ্রাপ্ত দরবার স্কয়ার

*****************************************
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×