somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদিরায় ভাসছে বাংলাদেশ- ভারত , মোদির সাথে মাতালের চিয়ার্স

১৮ ই মে, ২০১৪ রাত ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে bdnews24.com এ প্রকাশিত একটি নিউজের প্রতি দৃষ্টি আকর্ষন করছি। নিউজের শিরোনাম আর উৎস নিম্নরূপ-

মোদির জয়ে উচ্ছ্বসিতরা আহাম্মক: আশরাফ
জ্যেষ্ঠ প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-05-17 21:34:07.0 BdST Updated: 2014-05-17 21:34:07.0 BdST

নিউজ লিঙ্ক
এখনো দেখতে পাবেন, নিউজ পোর্টালটিতে। আমার দৃষ্টি আকর্ষনের উদ্দেশ্য দুটি প্যারা অথবা লাইনকে কেন্দ্র করে-

১. শিরোনাম- মোদির জয়ে উচ্ছ্বসিতরা আহাম্মক: আশরাফ

আমার প্রশ্ন এই লোকটার স্ক্রু কি সবসময় ঢিলা? নাকি স্যারের মাথার স্ক্রু দুই একটা খুলে অলরেডী পরে গেছে? অনেক দিন পর দেশি পানির স্বাদ নিয়েছিলেন মনে হয়? যিনি নিজেকে এত জ্ঞানী মনে করেন যে বলতে দ্বিধা বোধ করেন না,“যারা প্রতিদিন টিভি টকশোতে কথা বলেন, পত্রপত্রিকায় লেখালেখি করেন, বাস্তব অর্থে তাদের কোনো বিষয়ে গভীর জ্ঞান নেই"। জ্ঞানী লোকটার এই কথা, "মোদির জয়ে উচ্ছ্বসিতরা আহাম্মক: আশরাফ"- যদি সত্যি হয় তাহলে ভারতের অন্তত ৬০ ভাগ লোক আর বাংলাদেশের কম করে হলেও ৪০ ভাগ লোক আহাম্মক। ভারতের কথা যদি বাদ-ও দেই, তবুও এতোগুলা মানুষকে উনি আহাম্মক বলেন কি করে? যিনি এতগুলা মানুষকে আহাম্মক বলতে পারেন উনি যে কত বড় বুদ্ধির ঢেঁকি, তা কি বুঝতে কারো বাকি থাকে????? X(


২. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত সভায় দলটির সাধারণ সম্পাদক বলেন, “যারা ভারতের নিঃশেষ দেখতে চায়, তারা মোদিকে অভিনন্দন জানাচ্ছে। এটা নরেন্দ্র মোদি ভাল করেই জানেন, কারা গণতন্ত্রে বিশ্বাস করে।”


আচ্ছা এই খবরটা ভারতের কোন পত্রিকা অথবা পাঠকের ফিডব্যাকে কেউ যদি পোষ্ট করে আর বিজিপি অথবা NDA জোটের অথবা আশরাফ সাহেবের মত তাদের-ই কোন তাবেদার প্রকৃতির কারো যদি নজরে আসে, তাহলে এই হবু সরকার প্রধানের অথবা তার দল অথবা তাদের সমর্থক গোষ্ঠীর প্রতিক্রিয়াটা কেমন হতে পারে? তার সম্বন্ধে কি ভাববে সেটা নিয়ে মোটেও কেউ দুশ্চিন্তাগ্রস্ত হবে না কারন তাকে কে কি ভাবে সেটা নিয়ে কারো মাথা ব্যাথাও নেই। কিন্তু আমাদের বর্তমান সরকার প্রশাসন, আমাদের পররাষ্ট্রনীতি অথবা আমাদের দ্বি-রাষ্ট্রীয় সম্পর্কের উপর আশু প্রভাবটা কেমন হতে পারে, সেটাই বিবেচ্য।X((

ভারতে রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদি-ই হোক আর কংগ্রেস সমর্থিত রাহুল গান্ধি-ই হোক অথবা কোন মদ্যপ মাতাল-ই হোক আমাদের তাতে কিছু আসে যায় না কারন আমরা অতি সাধারন জনগন। আমরা আমাদের মত থাকলে সমস্যা হতনা। সমস্যা হয় তখনি যখন আমাদের বিশাল জনগোষ্ঠীর একাংশকে আমরা রাজনীতির মারপ্যাচে ভারত সমর্থক অথবা পাকিস্থানবাদী বানিয়ে ফেলি। পররাষ্ট্রীয় রাজনীতির পরিবর্তন আর পরিমার্জনে যখন কারো সাজানো বেগুন ক্ষেতে পঁচনের অথবা পোকার আক্রমনের শংকা দেখা দেয় তখনি শুরু হয়ে যায় নাঁকি কান্না আর প্রলাপ প্রবচন। মনেও থাকে না কোন কথার ওজন কতটুকু আর তার প্রভাব কি হতে পারে। যাদের আঁতে ঘাঁ লাগছে অন্যের আনন্দে অথবা নিজেদের কোন দুঃসময়ের সম্ভাবনায় তারাই এই ব্যাপার গুলো নিয়ে দুশ্চিন্তা করছে, মাতলামি-ও করছে আর ধুলাও উড়াচ্ছে। এইগুলা কি স্বাভাবিক?

সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৪ রাত ২:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×