গত শনিবার ‘চা-বিক্রেতা থেকে প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রথম আলোর আন্তর্জাতিক খবরের পাতায় ‘সারাবিশ্বে’ অংশে ভারতের হবু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বুলেট পয়েন্ট জীবনী ছাপা হয়।এর একটি অংশে বলা হয়, “মোদি আরএসএসের ‘প্রচারক’ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পর।”
* Go to hell CP gang. আর উছিলা পাওনা?
* একটা Face সর্বস্ব লোক Facebook -এ উলটা সিদা বুঝিয়ে দিয়ে দলিয় কুকুর রাস্তায় ছেড়ে দিল।
* বিচার বিবেচনা আর মাথা খাটানো বাদ দিয়ে কান চিলে নিয়েছে বলে চিলের পেছনে ছুটলাম।
* দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন।
প্রথম আলো এত বছর ধরে পত্রিকা প্রকাশ করে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পেছনে হঠাত তার আক্রোশ কি আকাশ থেকে এসে গেছে? প্রথম আলো বাংলাদেশের প্রধান দুটি দল আর মুক্তিযুদ্ধ নিয়ে যতটা লিখেছে ইত্তেফাক, সমকাল আর ইনকিলাব এর মত দু একটা পত্রিকা ছাড়া আর কেউ এতটা লেখে নাই। সব গন্য মান্য ব্যক্তিবর্গের লেখা এই পত্রিকার কল্যানে আমরা হাতে পেয়েছি। অথচ অখ্যাত কেউ একটা খবর চাউর করল যে প্রথম আলো বাং লাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করে তাকে "ভারত- পাকিস্থান যুদ্ধ" বলেছে। প্রেক্ষাপট না বুঝেই, অল্প বিদ্যা ভয়ংকরি স্টাইলে খবরটাকে facebook এ দিয়ে এই সুযোগে নোংরা রাজনীতি্র খেলা শুরু করে দেয়া হল। আর পালা কুকুর গুলো তালে তাল মিলিয়ে ঘেউ ঘেউ করছে। যাকে হয়ত কেউ সিনেমায় চাল্লির পাঠ দিবে না, সে অযথা কোন ব্যাপার নিয়ে নায়ক হবার ব্যর্থ প্রচেষ্টা করছে।
পক্ষান্তরে, এই প্রথম আলো পত্রিকা কি তাদের তাবেদারি কম করেছে, যে আজ তার উপর এত রোষানল? ধরে নিলাম এই পত্রিকা ভুল লিখেছে, ভুল করেছে কিন্তু কেউ কি চিন্তা করেছে ভুলটা কি ইচ্ছাকৃত, উদ্দেশ্যপ্রনোদিত? তাদের কি খায়া দায়া কাজ নাই যে ক্ষুধার্ত কুকুরের সামনে মাংসের টুকরা দেবে? জলে থেকে কুমীরের সঙ্গে বিবাদ করা যায় কিন্তু হাসিনার অথবা তার ওয়ারিসদের সাথে না। সবাই জানে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্যে সবার অংশীদারিত্ব থাকলেও এই সরকার এই সার্বজনিন বিষয়টাকে বাবার জায়গির বানিয়ে ভাড়া তুলে তুলে খাচ্ছে। ফাল মার ভাল কথা, বুঝে শুনে ফাল দেয়া কি উচিৎ না? দেশে্র সর্ব সংখ্যক পঠিত পত্রিকার চেয়ে তোমাদের দেশ প্রেম যে এত বেশি যে বায়া বায়া পরতেছে? এইখানে মোটেও স্বাধীনতা বিলীন হয়ে যাচ্ছে অথবা আমাদের ১৯৭১ এর যুদ্ধ কে ছোট করা হয়েছে, এই কারনে ক্ষো্ভ, প্রতিবাদ, এমন কোন ব্যপার-ই নেই। আছে দলীয় কার্য অথবা স্বার্থ উদ্ধারের পায়তারা। এর বেশি কিছুই না এইখানে। মনে রাখা উচিৎ এই দেশে রাজতন্ত্র চলছে না যে খালেদার পরে তারেক আর হাসিনার পরে জয় সিংহাসনে বসবে, জাতি চাইলে বসাবে নইলে ছুড়ে ফেলে দেবে। চাপিয়ে দেয়ার চেষ্টা করলে অথবা চেপে বসার চেষ্টা করলে............ফল উলটো হবে তাতে মতৈক্যের অভাব হবে বোধ করছি না।
অন্যদিকে, bdnews24.com এর কি স্বার্থ আছে যে প্রথম আলোর পত্রিকার পেছনে হাত ধুয়ে লেগেছে? আর তো কেউ এতটা ফলাও করে প্রচার করছে না। bdnews24.com- এমন ভাবেই লেগেছে যে সব নেগেটিভ আর নন ইনফ্লুয়েন্সিয়াল প্রথম আলো বিরোধী কমেন্ট আছে সব ছাপাচ্ছেন কিন্তু যারা প্রথম আলোর পক্ষে লিখছেন তা ছাপাচ্ছেন না। প্রতি মুহুর্তে প্রথম আলো কোন কোন দিক দিয়ে মারা খাচ্ছে তা ভিডিও সহ উপস্থাপন করছে। কাকে কাকের মাংস খায় জানি, সং বাদ মাধ্যম-ও খায় তা জানতাম না।
bdnews24.com- একটা দলের লেজুরবৃত্তি করছে তা সবাই জানে। প্রথম আলো ধোয়া তুলসি পাতা না। এইখানে আমি কারো দালালি করতে বসি নাই। bdnews24.com- এ আমার যত কমেন্ট পাবলিশ হয় যে কোন দলের পক্ষে অথবা বিপক্ষে, প্রথম আলো তার সিকি ভাগ-ও পাবলিশ করে না। এইখানে বিষয় নৈতিকতার। অকাল কুষ্মান্ডের লেলি্যে দেয়ায় ভাল কিছু ছেলেপুলে আজ কুকুরের মত ঘেউ ঘেউ করছে, যদিও তারা ওই দলের-ই পুরান কুকুর। নতুন বোতলে পুরান মাল। CP দিয়ে অনেক কিছু হয়, ChotPoti, Chod... Po.., Coti Poti, Choiti-Prova, কাউয়া পোড়া, কোমরের পিছে (Asshole) আরো কত কি?
আমার আর বলার কিছু নাই। চিন্তা যা করার যার যার নিজের-ই করতে হবে। রাগ হচ্ছিল রাগ ঝেড়ে দিয়েছি। তবে কিছুটা ব্যখ্যাও দিচ্ছি। আমি অন্য একজন যিনি প্রথম আলোতে কমেন্ট করেছেন, নাম একরামুল হক, তার হয়ে একটা যুক্তি প্রদর্শন করছি-
"১৯৭১ সালে পাকিস্তান দুটো যুদ্ধ করেছে , একটা বাংলাদেশের সাথে ,আরেকটা ভারত এর সাথে I বাংলাদেশের সাথে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর , ভারত এর সাথে দুই ফ্রন্ট এ ৩ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর ! পশ্চিম ফ্রন্ট এ আক্রমন করেছিল পাকিস্তান আর পূর্বে আক্রমন করেছিল ভারত ! পাকিস্তানের মরেছিল প্রায় ৪৩৬০ জন সৈনিক আর ভারতের ৯০০০ এর বেশি ! এখন মোদী কে পরিচয় করিয়ে দিতে যে যুদ্ধটির কথা বলেছে সমকাল ও প্রথম আলো , সেটা মোদী নামক লোকটির নিজের দেশের যুদ্ধ , যার মেয়াদ ছিল ১৪ দিন ! এর জন্য প্রথম আলো কে গালাগাল করার কিছু নাই , কারণ এই জীবনী মোদীর অফিসিয়াল জীবনী , এটা যেভাবে আসবে আই এন এস এর কাছ থেকে সেভাবেই অনুবাদ হবে। আমাদের মহান মুক্তি যুদ্ধ ৯ মাসের , এর সাথে পাক ভারত যুদ্ধের কোনো তুলনা হয় না, কোনো সম্পর্ক ও নাই , ওই যুদ্ধে ভারত হারলেও কি আমাদের যুদ্ধ শেষ হতো ? হতো না ! আমরা প্যালেস্টিনিয়ানদের মত ৬৭ বছর যুদ্ধ করতাম , ৬৭০ বছর যুদ্ধ করতাম !"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


