শহরের সব বাড়ির ছাদ যদি হতো সবুজে ছাওয়া। প্রতিটি ভবনের মাথায় যদি অক্সিজেনের কারখানা থাকত, কী যে ভালো হতো। লোকালয়জুড়ে থাকত বিশুদ্ধ বাতাসের খেলা। কল্পনা না, বাস্তবেই এমন হতে যাচ্ছে পুরো ফ্রান্স। গত সপ্তাহে এজন্য একটি আইন পাস হয়েছে সে দেশে। নতুন আইনে বলা হয়েছে, শহর এলাকায় যত বাণিজ্যিক ভবন রয়েছে, সেগুলোর ছাদের কিছু অংশ ব্যবহার করতে হবে সোলার প্যানেল সংযোজন অথবা বাগান করে। যেসব ভবনে বেশি বিদ্যুৎ ব্যয় হয়, ধোঁয়া উদ্গীরণ হয়; সেগুলোর ছাদে সবুজের কারখানা তৈরি বাধ্যতামূলক করতেই এ আইন পাস করা হয়। জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বৈশ্বিক সম্মেলনের এবারের আয়োজক ফ্রান্স। স্বাগতিক এ দেশ ২০২০ সালের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ ব্যবহার এক-চতুর্থাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে। সবুজ নগরায়ণের পথে এমন পদক্ষেপ কিন্তু ফ্রান্সেরই প্রথম নয়। ২০০৯ সালে ঠিক এ ধরনের এক আইন করেছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির আইনমতে, বাণিজ্যিক ভবন শুধু নয়, আবাসিক ভবনের ছাদেও ছোট পরিসরে বাগান থাকা বাধ্যতামূলক। পরিবেশ সুরক্ষাই নয়, ছাদের ওপর বাগান করার বেশকিছু উপকারিতা রয়েছে। এতে ভবনের ভেতরের তাপমাত্রা কম থাকে এবং শীততাপ নিয়ন্ত্রণে বিদ্যুতের ব্যবহারও হ্রাস পায়। কারণ ছাদের সবুজ এক ধরনের তাপ নিরোধক হিসেবে কাজ করে। ভারি বৃষ্টিপাতে অনেক সময় ছাদে জমে থাকা জল গড়িয়ে ভবনের ক্ষতি হয়। এতে করে দেয়াল ও বাইরের সৌন্দর্য ক্ষুণ্ন্ন হওয়ার পাশাপাশি কাঠামোটির স্থায়িত্বও কমে যায়। ছাদের বাগান এক্ষেত্রে পুরো ভবনটির স্থায়িত্বে ভূমিকা রাখে। কেননা বৃষ্টি থেকে জমে থাকা জল শুষে নেয় গাছ। এতে ছাদ থেকে অতিরিক্ত জল গড়িয়ে পড়ার সম্ভাবনা নেই বললেই চলে। উপরন্তু ছাদে বাগান থাকলে শহরের তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে পরিপার্শ্ব থেকে বাড়তি তাপ এসে উষ্ণায়নের ঝুঁকিও কমে।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।