somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিবাসীদের ঠাঁই দিতে চায় ফিলিপাইন

২০ শে মে, ২০১৫ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়াবহ দুর্দশায় পতিত কয়েক হাজার বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গার প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে রাজি ফিলিপাইন। এখনও সমুদ্রে অকল্পনীয় দুর্দশার শিকার কয়েক হাজার বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গা। দ্রুত সময়ে তাদের মানবিক সহায়তা দিতে ব্যর্থ হলে সাগরেই তারা কফিনে পরিণত হবেন বলে হুঁশিয়ারি দিয়েছে এরই মধ্যে জাতিসংঘ। বোটের ওপর আটকে পড়া এসব মানুষের শরীরের দেখা দিয়েছে মারাত্মক পুষ্টিহীনতা। যারা জীবিত অবস্থায় তীরে উঠতে সক্ষম হয়েছেন তারা বলেছেন, বোটে বা তাদের বহনকারী জাহাজগুলোতে খাদ্য নিয়ে তীব্র লড়াই হয়েছে। এমন লড়াইয়ে কমপক্ষে ১০০ বাংলাদেশী নিহত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশী ও মিয়ানমারের রোহিঙ্গাভর্তি একটি জাহাজ ফেলে পালিয়ে যায় এর ক্যাপ্টেন। সেখানে বাংলাদেশীদের সঙ্গে রোহিঙ্গারা তীব্র লড়াইয়ে লিপ্ত হয়। ছুরি মেরে হত্যা করা হয়। পানিতে মরিচের গুঁড়ো মিশিয়ে তা ছিটানো হয় প্রতিপক্ষের দিকে। গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়। কাউকে কাউকে ছুড়ে ফেলা হয় সমুদ্রে। ভাইয়ের সামনে ভাইকে, বোনের সামনে ভাইকে কুপিয়ে লাশ ফেলে দেয়া হয় সমুদ্রে। এই যখন অবস্থা তখন ফিলিপাইন এগিয়ে এসেছে, ঠিক আগেও অনেকবার তারা যেমন মানবতার সেবায় এগিয়ে এসেছিল। এ ইস্যুতে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মধ্যে ‘পিং পং’ খেলা চলেলেও বিপন্ন এসব মানুষের জন্য দরজা খুলে দিতে রাজি ফিলিপাইন। এ সমস্যা সমাধানে মালয়েশিয়াকে সহায়তা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংগঠন ইউএনএইচসিআর। অন্যদিকে আজ থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা উদ্ভূত সমস্যা সমাধানে বৈঠকে বসছেন। সে বৈঠকে জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশন, ইন্টারন্যাশনাল অফিস ফর মাইগ্রেশন (আইওএম), এ সমস্যার সঙ্গে যুক্ত দেশগুলোর সহায়তা নিয়ে কিভাবে সমস্যার সমাধান করা যায় তা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী তেনো মারসুদি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

মতামত পোস্ট: ২২ সালে লিখেছিলাম: যে শঙ্কা ছিলো তা আজকের বাস্তবতা

লিখেছেন অর্ক, ০৮ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৩১



আমাদের কওমি জননী সত্যি কি অসাম্প্রদায়িক? হলে কতোটা? প্রশ্ন থাকলো সবার কাছে। তেতুল হুজুর মাওলানা শফি খুব ভক্তিভরে তাকে কওমি জননী উপাধি দিয়েছিলেন। এমনি এমনি তো আর নয়। অত্যন্ত মহব্বত... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×