গেল বুধবার বন্ধুর মাকে রক্ত দিতে গেলাম ঢাকা মেডিকেলে।সাধারনত দেখতাম রক্ত নেয়ার আগে ক্রস ম্যাচ করা হয়।কিন্তু এখানে দেখলাম দেয়ালে বড় করে লেখা রক্ত নেয়ার পরেই কেবল ক্রস ম্যাচ করা হবে।যাহোক বেলা তিনটায় রক্ত দিয়ে অফিসে চলে আসি।ঘন্টা দুয়েক পর বন্ধুটি ফোনে জানালো আমার রক্ত দেয়া যাবেনা কারন রক্তে ম্যালেরিয়ার জীবানু পাওয়া গেছে।পরে অবশ্য বন্ধু যোহন রক্ত দেয়।কিন্তু আমাকে ম্যালেরিয়ার ভীতি পেয়ে বসে।এমনিতে আমি পুরোপরি সুস্থ।জ্বর টর হয়না অনেকদিন।তাছাড়া শুক্রবার গ্রামে গিয়ে টানা নব্বই মিনিট ফুটবল (বিবাহিত বনাম অবিবাহিত)খেলে বুঝলাম না শারীরিকভাবে পুরা ফিটই আছি।তবুও একযুগ আগের ম্যালেরিয়ার কষ্ট বার বার মনে পড়ে যায়।সেবার এক সপ্তাহ চমেক হাসপাতালে সুয়ে থাকতে হয়েছিল।কিন্তু যেটা আমায় আতংকিত করে তা হল সাতদিনে আঠারটা স্যালাইন।যাহোক ভীতি থেকে মুক্তি পেতে গেলাম ল্যাব এইডে।তো ডাক্তার সাহেব আমার কথা শুনলেন এযং দেখটেখে কিছুক্ষন চুপ করে থাকলেন।এবং যথারীতি একখানা পর্দ আমার হাতে দিয়ে বললেন টেস্টগুলো করিয়ে রিপোর্ট নিয়ে কাল আসুন।আমি বের হয়ে এলাম।অবশ্য একখানা পাঁচশ এবং একখানা একশ টাকার নোট ডাক্তারকে দিতে হলো।তারপর আটশত টাকা খসিয়ে টেস্ট করালাম।রিপোর্ট দেখে ডাক্তার সাহেব হেসে বললেন কই কিছুইতো নেই,তারপরও ম্যালেরিয়া যেন নাহয় সেজন্য তিনটা ট্যাবলেট দিয়ে দিলাম আজরাতে একসাথে খেয়ে নিবেন।ডাক্তারকে রিপোর্ট দেখার জন্য আরো দুইশ টাকা দিতে হলো। আটশ টাকা ডাক্তার আর আটশ টাকায় টেস্ট করিয়ে পনের টাকার ঔষধ নিয়ে ভীতি মুক্ত হলাম।কিন্তু মাথায় তখন অন্য চিন্তা ঢুকল,কে ঠিক? ঢামেক না ল্যাব এইড?আমার বিশ্বাস ল্যাব এইড ঠিক ।তাহলে ঢামেক ভূল ।নাকি দইটাই ঠিক।পরে ক্রস ম্যাচ করার নামে ঢামেকতে কি অন্য কিছু চলছে?আগে ক্রস ম্যাচে সমস্যা ধরা পড়লে রক্ত নেয়া হয়না।রক্ত নেয়ার পর সমস্যা ধরা পড়লে সে রক্ত রোগির শরীরে দেয়া হয়না।এইভাবে রক্ত নিয়ে ঢামেক কি করে?
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।