somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বীরঙ্গনা,মা ক্ষমা করো মোদের(রি পোষ্ট)

১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমতো নয় দেখতে দেখতে আটত্রিশটি বছর পেরিয়ে এসেছে বাংলাদেশ।এই সময় অনেক জল গড়িয়েছে পদ্মা মেঘনায়।আর কয়দিন পরেই বিজয় দিবস।যাদের আত্মত্যাগে আমরা আজ স্বাধীন আমি মনেকরি এতটা বছরেও আমরা তাদের স্বপ্ন পূরনে পুরোপুরি ব্যার্থ।অপ্রতুল হলেও মুক্তিযোদ্ধাগন আর্থিক সুবিধা সহ কিছু সুযোগ সুবিধা পেয়ে থাকেন।কিন্তু দুইলক্ষ বীরঙ্গনা মায়েরা কতটা সুযোগ সুবিধা পেয়ে থাকেন বা আদো পান কিনা আমি জানিনা। একজন বীরঙ্গনাকে আমি জানি।তিনি কখনো এই বিষয় কথা বলতে চাইতেননা। অনেক চেষ্টার গত ঈদে তার সাথে কথা বলি ।তাদের বাড়ীতে।জানতে চাইলাম তার কথা। একাত্তরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।তখন আমাদের অন্চলে তাঁর মত সুন্দরী খুব কমই ছিল।এই বয়সেই তাঁর বিয়ের জন্য অনেক প্রস্তাব আসত।কিন্তু তার ভাই খিতিশ এখনি বোনকে বিয়ে দিতে রাজি ছিলেননা।এর মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়।দলে দলে হিন্দু তখন রাজাকারদের অত্যাচারে দেশ ছাঢ়তে লাগল।কিন্তু খিতিশ দেশ ছাড়তে রাজী হলেননা।বুড়ো মা আর বোন করুণাকে এক চাচার কাছে রেখে আরো কয়েক বন্ধু মিলে ট্রেনিং নিতে ভারত চলে গেলেন।জামসেদ যার খিতিশদের সাথে যুদ্ধে যাওয়ার কথাছিল কিন্তু শেষমূহর্তে যাননি। খিতিশদের যাওয়ার দিন জামসেদ খিতিশকে বলেছিল তুই নাফেরা পর্যন্ত তোর মা বোনের দায়িত্ব আমার। সেদিন তারিখটা ছিল অক্টোবর সাতাশ।রাত নয়টা।হঠাৎ বাহীরে কোলাহল শুনতে ফেল করুণা।কিছু বুঝার আগেই দেখল দরজা ভেঙ্গে চার পাঁচজন লোক ঘরে ঢুকে গেছে।লোকগুলো তার মাকে টেনে বাহীরে নিয়ে গেল।ঘরে ডুকল কাপড়ে মুখ বাধা একজন। তারপর আর কিছুই বলেননা তিনি।দিগন্তে চেয়ে থাকেন।জানতে চাইলাম চিনতে পেরেছিলেন?ভাইয়ের সেই বন্ধু জামসেদ,তাঁর উত্তর।আর কিছু জানাতে চাইনি আমি। না করুণার আর বিয়ে হয়নি।কোন বীর পুরুষ একজন ধর্ষিতাকে বিয়ে করতে এগিয়ে আসেনি।আজো তিনি একা।কোন সন্মান তিনি পাননি,না রাষ্ট্রীয়ভাবে না সামাজিক ভাবে।সমাজ অবশ্য তাকে একটা উপাধী দিয়েছে,নষ্টা।এখনো কোন মা তার সন্তানকে করুণার কাছে আসতে দেয়না অমঙ্গলের ভয়ে। খিতিশের গুলিতে নিজর ঘরেই মরতে হয়েছিল রাজাকার জামসেদকে।গত সপ্তাহে গিয়েছিলাম জামসেদের বাড়ী দেখতে।তার ছেলে এখন স্হানীয় ইউনিয়ন চেয়ারম্যান।করুণাদের সম্ভ্রমে পাওয়া দেশের টাকায় জামসেদের ছেলে বাবার নামে রাস্তা নামকরন করেছে।আর করুণাদের চৌদ্দকোটি সন্তান তাদের কি দিয়েছে? গত শনিবার ঢাকা ফেরার আগে গেলাম করুণাদির সাথে দেখা করতে।হ্যা তাঁকে দিদিই বলতাম।এবার বললাম মা আমাদের ক্ষমা করো।এই দেশের মাটি বাতাস আকাশ চিরদিন তোমাদর পূজা করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×