আহ গ্রামেই যেন সব প্রাণ।যতবার গ্রামে যাই আমার এমনটাই মনে হয়।জমিনের আল বেয়ে এবাড়ি ওবাড়ি ঘুরতেই যেন সব আনন্দ।অবশ্য এই ঘুরাঘুরির অন্য কারন হলো আত্মীয়স্বজনদের সাথে দেখা করা।এই ঈদেও এর ব্যাত্যয় হলোনা।ঈদের আগের দিন বের হলাম হাসেম চাচার বাড়ির উদ্দেশ্যে।হাসেম চাচা বাবার দুর সম্পর্কের মামাত ভাই।এলাকায় সে ছৈয়াল (পুরনো ঘর মেরামতকারী) হিসেবে বিখ্যাত।আমাদের আত্মীয়দের মধ্যে তাকেই শুধূ গরীব বলা যায়।দুই মেয়ে শামীমা ,সারমিন ছেলে কবির আর স্বামী স্ত্রী মিলে হাসেম চাচার সংসার।ইদানিং পাকা বাড়ির দৌরাত্যে হাসেম চাচার আর্থিক অবস্তা নুন আনতে পানতা পুরানোর ছেয়েও খারাপ।এখন তার সম্বল আত্মীয়স্বজনদের সহযোগিতা।শুধু গরীব বলেই হাসেম চাচার প্রতি আমার বাড়তি আগ্রহ এটা বললে পুরোটা সত্য বলা হবেনা।গত দুই বছর থেকে কারনে অকারনে আমার বাড়ী যাওয়া বেড়ে গেছে।বাবা মা এতে খুশি হলেও কারনটা ঠিক বুঝে উঠতে পারছেননা।আমিও বুঝেছি বছর দেড়েক আগ থেকে।শামীমা তখন ইন্টার সেকেন্ড ইযারে।'কে বলে শারদ শশী সে মুখের তুলা পদ নখে পড়ে আছে তার কতগুলা' শামীমাকে দেখে এই লাইনটা বার বার আমার মাথায় ঘুরতে লাগল।আর আমি ঘুরতে লাগলাম শামীমার মনমন্দির ঘিরে।অবশেষে ঘুরাঘুরি বন্ধ করে তার মনমন্দিরে থিতু হয়ে গেলাম নয়মাস আগে।তারপর কত আমবশ্যায় জোস্না গাহন করেছি কত জোস্না রাত আমাদের মান অভিমানে আমবশ্যায় ডুবে গেছে।এই ঈদে তাকে দেখে আমার মনে হলো পৃথিবীত বহুকাল সূর্য্য উঠেনা।কারো মুখে এত আঁধার ধরতে পারে তাও আগে কখনো দেখিনি।ঈদের খুশিতে তার মনখারাপ কেন জানতে চাইলে সে বলল,আমার ছোট ভাই বোনটার দিকে তাকাও।কোরবানির জন্তু নিয়ে অন্য বাড়ীর ছেলেমেয়েদের আনন্দ তাদের কষ্ট বাড়িয়ে দেয়।আমি ঈদ ঘৃণা করি কারন ঈদগুলো আমাদেরকে কঠিন ভাবে মনে করিয়ে দেয় আমরা গরীব।সে কাঁদে,আমার বুকে সে নিজেকে সপে দিয়ে আরো জোরে কাঁদতে লাগল।আমার মনে হলো আমার বুকে সে কোন ভরসা খুঁজে পাচ্ছেনা দেখে তার কান্নার গতি বহুগুন বেড়ে গেল।নিজেকে তখন খুব অসহায় মনে হলো।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।