somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিষ্ঠুর শীতে ঠকঠক করা মেয়েটিকে খুঁজি

২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯ ডিসেম্বর।ভোর ছটায় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে গোছানো ব্যাগটা কাঁদে নিয়ে রাস্তায় নেমে এলাম।উদ্দেশ্য সায়দাবাদ থেকে নোয়াখালীর চাটথিলগামী সাতটার বাস ধরা।ফাঁকা রাস্তা দিয়ে সি এন জি খুব দ্রুত ছুটছে সায়দাবাদের দিকে।ঢাকা ক্লাব পার হওয়ার পর দেখলাম সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কেউ একজন সি এন জি থামানোর ইশারা দিচ্ছে।কাছে গিয়ে দেখলাম একটি ছয়-সাত বছর বয়সের মেয়ে।আমি চালককে গাড়ি থামাতে বললাল।মেয়েটি কাছে এসে বলল তাকে একটু হাইকোটের কাছে নামিয়ে দিতে,সে ঠান্ডায় হাটতে পারছেনা।তাকে তুলে নিলাম।সে গিয়েছিল শাহবাগ ফুল গোছানোর কাজে কিন্তু লোক বেশি হওয়ায় তার কাজ জোটেনি।এই হীম সকানে সে একবার হেঁটে এসেছে কিন্তু সে আর যেতে পারছিলোনা।তার পা অবশ হয়ে আসছিলো।তার গায়ে একটা ছেঁড়া জামা আর পাতলা একটা স্যুয়েটার।হাঁটু থেকে নিছে আর কিছু নেই এমনকি স্যান্ডেলও নেই।সে রীতিমত ঠকঠক করে কাঁপছে।আমি কিছু বলতে পারিনি শুধু ভেজা চোখে তাকিয়েছিলাম ও নেমে যাওয়ার আগ পর্যন্ত।
ঠিক সময়েই বাস ছাড়ে।ঢাকাকে পেছনে ফেলে বাস ছুটে ছলছে আমার নাঁড়ি পোতা গ্রামের দিকে।আর ছুটছে নিষ্ঠুর শীতে ঠকঠক করে কাঁপা একটি তুলতুল দেহ।কিছুতেই মাথা থেকে যাচ্ছেনা ফ্যাকাসে মুখটা অথছ মনে করিয়ে দেয় কত নিগূড় সত্য।মেয়েটির মতই বয়স ছিল তখন আমার।কি কারনে যেন বাবা তার বন বিভাগের চাকরি হারিয়ে জীবিকার তাগিদে পৈতৃক সম্পত্ত্বীও প্রায় শেষ করে এনেছেন।অবাভ তখন আমাদের চারজনের সংসারের নিয়ন্ত্রন নিয়ে নিয়েছে।সেই দিনগুলুতে কনকনে শীতের সকালে কাঁচালন্কা মাখা পান্তা খেয়ে অমৃত সমান তৃপ্তি পেয়েছি।এইরকম শীতের দিনে ছেঁড়া জুতো তার দিয়ে বেধে পরিয়ে দিতেন মা।মা পরম যত্নে পুরোনো কাপড়ে কান মাথা পেছিয়ে বেধে দিতেন।বছরের পর বছর তালি দেওয়া ভারি কাঁথার ওজনে হাসপাস করতাম।তখন আমার দুপাশে বালিশ দিয়ে কাঁথার ভার কমানোর চেষ্টা করতেন মা।একটা শিমুল তুলার লেপের জন্য বাবাকে বলতেন।বাবা আনব আনব করেও আর আনতেন না।শীতের রাতগুলোতে মা আমাকে পরম মমতায় ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে শুইয়ে দিতেন।আমি তাকিয়ে থাকতাম মায়ের মুখের দিকে,দেখতাম তার চোখের কোনে সবসময় জমে থাকা জল চেরাগের আলোয় চকচক করতো।

এই মেয়েটি আজ আমাকে বহু বছর পর কাঁদালো।এমন দিন আমি পিছনে ফেলে এসেছি তাই মেয়েটির কষ্ট আমি বুঝতে পারছি।ঢাকায় ফিরে গত ২৫ তারিখ কিছু গরম কাপড় কিনে সকাল সাতটায় শাহবাগ গিয়ছিলাম।না মেয়েটিকে পাইনি।হাইকোটের যেখানে নেমেছিল সেখানেও পাইনি।হয়তো পুলিশের তাড়া খেয়ে অন্য কোন ফুটপাতে সে আবাস গড়েছে।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৩:২৯
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×