somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জি.পি.এ-৫ এর সাত কথন

০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একটা সময় ছিলো, যখন কোন স্টুডেন্ট জিপিএ-৫ পেলে তাকে ভিন গ্রহের কোন প্রাণী মনে করা হতো। তাকে নিয়ে গবেষণা করা হতো। সে কিভাবে এই অসম্ভব কাজটি সম্ভব করেছে সে নিয়ে বিস্তর আলোচনা হতো। আর সেই সময়টি আমাদের ফেলে আসা খুব বেশী দিন হয়নি। এই তো সেদিনের কথা, ২০০৯ সালে আমি যে বার SSC পরীক্ষার্থী ছিলাম সেটাই ছিল এই রকম যুগের শেষ বছর। কারণ তার ঠিক পরের বছর থেকে নতুন শিক্ষা পদ্ধতি শুরু হলো নাম তার সৃজনশীল পদ্ধতি। যেখানে আমাদের সময় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে একজন ছাত্র-ছাত্রীও জিপিএ ৫ পায়নি সেখানে সেই সৃজনশীলতার ছোঁয়াতে ঠিক তার পরের বছরে জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৪ জন (বা এর আশেপাশে-সঠিক সংখ্যাটা এখন মনে নেই)। এবং তার পরের বছরে আর্থাৎ ২০১১ সালে জিপিএ ৫ এর সংখ্যাটা তার আগের বছরের তুলনায় প্রায় দিগুন হয়ে গেল। জিপিএ ৫ এর প্রোডাকশন সেই যে শুরু হলো, এর ধারা এখনও সমান ভাবে অব্যাহত রয়েছে এবং প্রতি বছর জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়ে চলেছে।

বর্তমান শিক্ষা ব্যবস্থার মান আর অবস্থা কেমন সেটা নিয়ে কথা বলে শুধু শুধু সময় অপচয় করার কোন মানে হয়না। কারণ বর্তমানের জিপিএ-৫ প্রাপ্তরা বাদে বাকী সবাই সেটা জানে। আমরা সবাই তো গিনিপিগ চিনি তাই না? ওই যে খরগশের মতো ছোট ছোট প্রাণী যেগুলোকে একটি বিশেষ কাজে ব্যবহার করা হয়। বিজ্ঞানীরা যখনই নতুন কোন ঔষধ বা ড্রাগস আবিষ্কার করে যেটা পরীক্ষা করার প্রয়োজন হয়, তখন সেটা একটা গিনিপিগ এর উপরে প্রয়োগ করে। তার পরে সেটা কিভাবে কাজ করে সেটা লক্ষ করে। এখন যদি ঔষধটিতে কোন ভুল থাকে বা কোন সাইড-ইফেক্ট কাজ করে তখন সেই গিনিপিগটা মারা যায় বা ক্ষতিগ্রস্থ হয়। তখন বিজ্ঞানীরা বুঝতে পারে যে এই ঔষধটি মানুষের ব্যবহার যোগ্য না। তারা আবার সেটা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণা করে তারপরে আবার আরেকটা গিনিপিগ এর উপরে প্রয়োগ করে। এভাবে চলতে থাকে যতক্ষণ সঠিক মেডিসিনটি আবিষ্কার না হয়। দুঃখজনক হলেও সত্যি যে সরকার, বিশেষ করে শিক্ষা মন্ত্রানালয়ের কাছে বাংলাদেশের শিক্ষার্থীরা হচ্ছে এক একটা গিনিপিগ, এছাড়া আর কিছুই নয়। শিক্ষা মন্ত্রানালয়ের শিক্ষা নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা আর গবেষণার শিকার হচ্ছে বর্তমানের এক একটা শিক্ষার্থী নামের গিনিপিগেরা। প্রতি বছর নতুন নতুন প্রবিধান, শিক্ষাপদ্ধতি আর নিয়ম কানুন জোর করে শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দিয়ে দেখা হচ্ছে যে সেটা কিভাবে কাজ করে। আর এর পিছনে শিক্ষা মন্ত্রানালয়ের একটাই উদ্দেশ্যঃ দেশের শিক্ষার হার বাড়ানো। তাই এই শিক্ষা নামের মেডিসিনটার সাইড-ইফেক্ট এর কারণে শিক্ষার্থী নামের গিনিপিগ গুলোর মাঝে দেখা দিয়েছে একটি রোগ যার নাম জিপিএ-৫…

শিক্ষার হার বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রানালয়ের এই যাবৎ কালের সব চেয়ে হাস্যকর আর মজার পদক্ষেপ,যেটা গতো কয়েক বছর থেকে চলে আসছে তার নামঃ প্রশ্নফাঁস। আজব দেশের আজব সব কার্যক্রম যেটা হয়তো বাহিরের কান্ট্রির কোন মানুষ বিশ্বাসও করবে না যে এরকম টা হতে পারে। কিন্তু আমাদের দেশে বসে থেকে এর চেয়েও ভয়ংকর অনেক কিছু দেখা যায়। একটি শিক্ষার্থীর জীবনে SSC ও HSC পরীক্ষা হচ্ছে সব চেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিক্ষার হার বাড়ানোর চক্করে শিক্ষা মন্ত্রানালয় এসব শিক্ষার্থীদের গিনিপিগ বানিয়েও ছাড় দেয়নি। শিখিয়েছে কিভাবে পরীক্ষার আগের দিন ফেসবুক থেকে প্রশ্ন ম্যানেজ করে পরীক্ষা দিতে হয়। এতে শিক্ষার হার হয়তো কিছুটা বাড়বে, কিন্তু এই সব শিক্ষার্থীরা যে ভবিষ্যতে দেশের কতবড় ক্ষতি সাধন করবে সেটা কল্পনারও বাইরে। কিন্তু আফসোস সেই দিন গুলো দেখার জন্য এখনকার শিক্ষা মন্ত্রানালয় এর ক্রিয়েটিভ মানুষেরা অতোদিন বেঁচে থাকবে না। আর বেঁচে থাকলেও হয়তো বোধ-বুদ্ধি থাকবে না। কারণ এই সময়টাতেই যখন নেই, বৃদ্ধ কালে কিভাবে থাকবে বলুন? আর বাংলাদেশের শিক্ষার এই খারাপ অবস্থা করার জন্য আমি শিক্ষা মন্ত্রানালয় এর এই সব মানুষদেরই দায়ী করবো।এই সব মানুষদের জন্যই অদূরভবিষ্যতে শিক্ষার্থীরা জিপিএ ৫ পেলে অপমানে আর লজ্জাতে আত্মহত্যা করতে বাধ্য হবে।আসলেই সেই দিন আর বেশী দূরে নেই।

এই বছরে তোমরা যারা জিপিএ ৫ পাওনি তাদের আমি জানায় অভিনন্দন। তোমরাই এই দেশের সম্পদ, দেশের অহংকার। কারণ তোমরা জিপিএ ৫ না পেয়ে দেখিয়ে দিয়েছো যে তোমরা পারো। বর্তমান শিক্ষা ব্যবস্থাতে জিপিএ ৫ পাওয়ার থেকে বড় দূর্ভাগ্য আর অন্য কিছু হতে পারে না। সেটা হয়তো এখন বুঝতে না পারলেও ভবিষ্যতে ঠিকই বুঝতে পারবে। তোমার যে সব বন্ধুরা জিপিএ ৫ পেয়েছে তাদের জন্য জানাচ্ছি সমবেদনা। আজ সত্যিই আমি গর্বের সাথে বলতে পারি… আমি কোন জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র নই আর কোন দিন ছিলামও না। আর এটাই আমার অহংকার।

© কনক ২০১৭

ফেসবুকে আমি -- Káñàk The-Bøss



সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৭ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাই জামাতের পক্ষে জিকির ধরুন, জামাত বিজয়ের দ্বারপ্রান্তে!

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩১



চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গণনা, তুমুল লড়াই হচ্ছে জামাত ও বিএনপির মধ্যে কোথাও জামাত এগিয়ে আবার কোথাও বিএনপি এগিয়ে। কে হতে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ সরকার- জামাত না... ...বাকিটুকু পড়ুন

নির্বাচন তাহলে হয়েই গেল

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৬


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ২৯৯টি আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ১৭৫টি আসনে জয় পেয়েছে দলটির প্রার্থীরা।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ৫৬টি আসনে... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নির্বাচন কেমন হলো?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৪


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২১৩ আসনে জয়ী হয়েছে। তবে প্রত্যাশার চেয়ে বেশি ভালো ফলাফল করেছে জামায়াত ! এগারো দলীয় জোট প্রায় ৭৬ টি আসনে... ...বাকিটুকু পড়ুন

দেশ চুরান্ত লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে।

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৮



অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে- এ যাত্রায় দেশ চুরান্ত লজ্জার হাত থেকে বেঁচে গেলো। চারিদিকে যা শুরু হয়েছিলো (জামাতের তাণ্ডব) তা দেখে মনে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

×