somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ইকমার্স ও আমাদের সফিক সাহেব!

২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কোন এক ইকমার্স সাইটে ধামাকা সাইক্লোন অফার !! এক হাজার টাকার আন্ডা মাত্র ১০০ টাকা !! দেখা মাত্র চোখ দুটোতে মোটা মোটা আন্ডার ছবি ভেসে উঠলো সফিক সাহেবের। তড়িঘড়ি করে একাউন্ট তৈরী করে সেই ওয়েবসাইটে লগিন করলেন তিনি। হ্যা, কথা তো সত্যি ! অনেকেই দেখছি পেয়েছে, মোটা সাইজের আন্ডা। এত কম দামে এতগুলো আন্ডা পাবার লোভ সামলাতে পারলেন না তিনি, ভাবলেন আমি তো কিছু আন্ডা ভাজী করে খাবোই, সাথে কিছু আন্ডা বাজারে বিক্রিও তো করতে পারবো। সব মিলিয়ে লাভ হবে চরম। যেই ভাবা সেই কাজ, সাথে সাথেই কয়েক হাজার টাকার আন্ডা দিলেন অর্ডার করে, এবং সেই সাথে এডভান্সড পেমেন্ট। ব্যস, এবার পায়ের ওপর ঠ্যাং তুলে আরামে বসে বসে ভাবতে লাগলেন, যেদিন আন্ডা ডেলিভারি পাবেন সেদিন তিনি কি করবেন। কিছু আন্ডা তিনি বাসায় রাখবেন, কিছু আন্ডা পাঠাবেন শশুরবাড়ি আর বাকী আন্ডা গুলো কম দামে বাসার পাশের দোকানে বিক্রি করে দেবেন। এত কমে আন্ডা পেয়ে দোকানদার নিশ্চয় দুই বার ভাববে না। সাথে সাথেই সব আন্ডা কিনে নেবে। সব মিলিয়ে হিসেব কষে সফিক সাহেব বের করলেন, তার দিগুনেরও বেশী লাভ। ব্যাস এই খুশীতেই তিনি শান্তিতে দিন পার করছেন

দেখতে দেখতে প্রায় ২ মাস হতে চললো কিন্তু তার আন্ডা তো আর এলো না। ডেলিভারি হওয়ার কথা ছিল আরো ২ সপ্তাহ আগে। কিন্তু কোথায় সে আন্ডা, কোথায় কি? ওদিকে যে ওয়েবসাইট থেকে আন্ডা গুলো কেনার অর্ডার করা হয়েছিল তাদেরও তো কোন খবর নেই। অফিসে ফোন দিলেও কেউ কথা বলে না। সফিক সাহেব তো পড়লেন মহা মুসকিলে। এবার তিনি কি করবেন?
বিষন্ন চেহারা নিয়ে রাস্তায় বের হয়ে পড়লেন তিনি, বের হয়ে দেখেন একি !! তার মতো অনেকেই আন্ডা অর্ডার করেছিল, তারা কেউই আন্ডা পায়নি। সবাই এখন যাচ্ছে সেই অফিসের সামনে যাদের ওয়েবসাইট থেকে তারা অনলাইনে আন্ডা অর্ডার করেছিল। অগ্যতা দেরী না করে সফিক সাহেবও তাদের পিছু নিলেন। হাতে নাতে ধরবেন তিনি, কেন তার আন্ডা এখনো ডেলিভারি দেওয়া হয়নি? কেন তাকে এত হয়রানি করানো হলো? এসব ভাবতে ভাবতে অফিসে পৌছে দেখেন বড় সাইজের একটা তালা ঝুলে আছে অফিসের গেটে। এখানে যে আগে ঐ কম্পানির অফিস ছিল সেটাই আর বোঝার জো নেই। পাশ থেকে এক লোক বললো, এক মাস আগেই তো এই অফিসের লোকজন অফিস ছেড়ে দিয়ে চলে গেছে, অফিসের মালিক এখনও ৬ মাসের অফিস ভাড়া পায় তাদের কাছে। এ কথা শুনে সবাই মিলে হইচই আর হট্টোগোল শুরু করে দিলো। কেউ কেউ তো আবার অনশনে বসার পরিকল্পনা করতেই ব্যস্ত। কষ্টের টাকা হারিয়ে অনেকেই আবার হাউমাউ করে কেদে উঠলো।

সফিক সাহেবের বুঝে উঠতে দেরী হলো না, যে ওয়েবসাইট থেকে তিনি অধিক লাভের আশায় কম মূল্যে আন্ডা অর্ডার করেছিলেন, তারা তাকেই আন্ডা দেখিয়ে পালিয়েছে। তার এত দিনের আশা, এত দিনের আকাংখা সবই বৃথা গেল। দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে রাস্তার এক পাশে ফুটপাতে বসে রইলেন তিনি। এক সাংবাদিক তার দিকে ক্যামেরা তাক করে ছুটে এসে মাইক্রোফোন মুখের কাছে ধরলেন আর জিজ্ঞাসা করলেন, আপনিও কি এই কম্পানির কাছে থেকে কিছু অর্ডার করে প্রতারিত হয়েছেন? অবেগ ধরে রাখতে পারলেন না তিনি, ফুঁপিয়ে কেদে উঠলেন। সফিক সাহেবের কান্না এখন দেখছে সারা দেশের মানুষ আর গালি দিচ্ছে ই-কমার্স নামের এই সিস্টেমকে।
সফিব সাহেবের গল্প এখানেই শেষ ! এখন আসি আসল কথায়, ইকমার্স সাইট গুলোর অনেক দোষ আছে এবং থাকতে পারে, অনেক ইকমার্স কম্পানি যাত্রা শুরু করে এই লক্ষ রেখেই যে তারা তাদের ক্রেতার সাথে প্রতারণা করবে। তবে সফিক সাহেবের মত এরকম বেশীর ভাগ গল্পে ইকমার্স কম্পানিগুলোর দোষের চেয়েও ক্রেতাদের বোকামীটাই কিন্তু বেশী চোখে পড়ে। ধামাকা বা সাইক্লোন অফারের কথা শুনে হুস-জ্ঞান হারিয়ে অতি লোভে তাতি নষ্ট করে ফেলে সব শেষে ইকমার্স সিস্টেমের দোষ দিয়ে বসে আর সরকারের সাহায্য চায় এই জ্ঞানবুদ্ধিহীন প্রাণিগুলো। কিন্তু সামান্য বুদ্ধি খাটিয়ে অনলাইনে কেনা কাটা করলেই কিন্তু কাউকেই আর কোন ক্ষতির মুখে পড়তে হয়না। অনলাইনে কেনাকাটা অবশ্যই খারাপ কিছু নয়। বরং বাইরের দেশ গুলোতে অনলাইনে কেনাকাটা করা সরাসরি কোন দোকান বা শপিংমল থেকে কেনার চেয়েও অনেক বেশী ট্রাস্টেড বা গ্রহণযোগ্য। কিন্তু বাংলাদেশে ক্রেতাদের বোকামী ও কিছু অসাধু ইকমার্স কম্পানির জন্য ইকমার্স সেক্টরটিই আজ চরম হুমকির মুখে।

লেখাঃ মোঃ কামরুজ্জামান কনক
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২১ বিকাল ৪:৩০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ফকির-দরবেশ কিংবা পীরে আমার আস্থা নেই, তবে...

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:১৪


ব্যক্তিগত জীবনে আমি প্রথাগত ফকির-দরবেশ কিংবা পীর ধারনায় বিশ্বাস করি না। আমার ধারনা সৃষ্টিকর্তার সাথে মানুষের সম্পর্ক হওয়া উচিত ওয়ান টু ওয়ান, মানে সরাসরি সৃষ্টিকর্তা আর সৃষ্টির সম্পর্ক, মাঝখানে... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ ও রাসূলের (সা.) অভিন্ন বুঝ এবং ইমাম শুরা ও আমিরের অভিন্ন বুঝ অভিন্ন ফিকাহ সঠিক ইসলাম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৪৪




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’... ...বাকিটুকু পড়ুন

হে পহেলা বৈশাখ।

লিখেছেন নাহল তরকারি, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন

×