somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা শব্দভাণ্ডারে বিদেশি শব্দ

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেখা। এর আগে লিখেছিলাম, বাংলা শব্দভাণ্ডারে পর্তুগিজ শব্দ শিরোনামে কিন্তু এবার ভাবলাম বাংলা শব্দভাণ্ডারে যত বিদেশি শব্দ আছে সবগুলোকে নিয়েই লিখব। আর সেটাই আজকের প্রয়াস। উল্লেখ্য এই গল্পের নায়ক-নায়িকা অর্থাৎ শব্দগুলো আমি নিয়েছি প্রফেসরস বিসিএস ডাইজেস্ট বই থেকে। আমি চেস্টা করেছি শব্দের বানানে বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসরণ করতে। এরপরেও ভুল হলে আশা করি ধরিয়ে দিবেন। বাংলা বানানের উপর আমার ভিডিও টিউটরিয়াল দেখে আসতে পারেন। তো দেরী না করে শুরু করি আজকের গল্পগুলি....

ফরাসি শব্দ: প্রথমেই আমরা জানব ফরাসি শব্দ মনে রাখার একটা দারুণ গল্প (কৌশল)। গল্পটি এই-

দিপু (ডিপো), কার্তুজ রেনেসাঁ তিন বন্ধু কুপন জিতে ক্যাফে-রেস্তোরাঁয় ডিনার (দিনেমার) করতে গিয়ে রীতিমত ফরাসি (ইরানি) বনে গেল।

ফার্সি শব্দ: চলুন এবার জেনে নেওয়া যাক বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দসমূহ কী।

সেতারা বেগম গুনাহ থেকে বাঁচার জন্য ও পরহেজগার হওয়ার জন্য খানকাহ, দরগাহ কোনটাই বাদ রাখেন নি। তিনি সাদা জামা পড়ে চশমা-খানা চোখে দিয়ে জায়নামাজে বসে নামায-রোজা পালন করলেও ফ্রান্স সরকার তাকে সুদ খেয়ে আইন-কানুন অমান্য করার কারণে সাজা দেন। রাস্তার পাশে, সবুজ মাঠে, বাজারের কাছে সালিশ-নালিশ হওয়ার পর বাদশাহ কোন রকম সুপারিশ না শুনে তাকে সরাসরি হাজতে পাঠায়। সেখানে তিনি সর্দি রোগে আক্রান্ত হয়ে পেরেশান হয়ে পড়েন। খবরে তার নামে শিরোনাম হলে দেশে হাঙ্গামা ছড়িয়ে পড়ে। কোন ফরমান না পেয়ে তিনি তারিখ গুণতে লাগলেন। অনেকে তাকে হাজার সাবাস দিলেও তার ফরিয়াদ অনেকে শুনছেন না। অবশেষে তিনি ঈদগাহে গিয়ে এক মৌলভি বান্দাকে শাদি করলেন। এবং আমদানিকৃত সবজি রসদ (রশিদ) খেয়ে বাকি জীবন কাটিয়ে দিলেন।

এখানে উল্লেখ্য; ফরাসি ও ফার্সি দুটি ভিন্ন ভাষা। ফরাসি ইংরেজি France Language বোঝায়। আর ফার্সি হলো; মধ্য এশিয়ার তথা বর্তমানে ইরানের ভাষা যা এখানে আরবি-উর্দুর সাথে সামঞ্জস্য আছে।

ওলন্দাজ শব্দ: ওলন্দাজ থেকে ইসকাপনের টেক্কা পুলা তার বান্ধবী তুরুপের জন্য হরতন রুইতন নিয়ে আসল।

হিন্দি শব্দ: ভারতীয় দাদা-নানাদের কাহিনি শুনে বাচ্চারা খানাপিনা পানি ছেড়ে দিয়ে মিঠাই চানাচুর ধরেছে। এসব বার্তা পেয়ে সিলেটী পুরিরা সাচ্চা টহল দিতে শুরু করেছে।

ইটালিয়ান শব্দ: ইটালিয়ান মাফিয়ারা সনেট ম্যাজেন্টাকে এক জিনিস মনে করে।

তুর্কি শব্দ: তুর্কি দারুগা তার বাবা সওগতকে বাবুর্চি মনে করে তালাশ করলেন। কারণ তিনি হাতে কাঁচি ও গায়ে তোপ পড়ে কুলি করছিলেন। এদিকে তার দুই ভাই উজবুক মোগল লাশ হয়ে ফিরে এলেন।

পাঞ্জাবি শব্দ: এখন পাঞ্জাবির চাহিদা শিখদের মধ্যে বেড়ে গেছে।

চায়না শব্দ
: লবি (একটি মেয়ে) তার চায়না মোবাইলে সাম্পান-ওয়ালা গান শুনতে শুনতে চা, চিনি, লিচু এলাচি সব খেয়ে সাবাড় করেছে।

জাপানি শব্দ: হাসনাহেনা রিকশায় করে প্যাগোড়ায় গেলেন। আসার সময় এক জুডো জাপানি হারাকিরি নিয়ে আসলেন।

গ্রিক শব্দ: বাজরাঙ্গি ভাইজান সুরঙ্গ দিয়ে না গেলেও তাকে কেন্দ্র করে যে সমস্যার সৃষ্টি হয়েছে তার দাম দিতে সাল্লু গ্রিক চলে গিয়েছিলেন।

পর্তুগিজ শব্দ: ইংরেজ গরাদ বাবু কফি, পাউরুটি, আনারস আচার খেতে খুবই পছন্দ করেন। তিনি সাবান, আলকাতরা আলপিন ব্যবহার করেন না। তিনি একদিন সাবুকে চাবি দিয়ে বললেন; বারান্দার আলমারি থেকে বেহালাটি বের করে কেরানিকে দেওয়ার জন্য। এদিকে কেরানি বর্গা বালতিতে পেয়ারা পেয়ালে রেখে কাকাতুয়া নিয়ে পর্তুগিজ চলে গেলেন।

এছাড়াও আরো কিছু বিদেশি শব্দ আছে যা আমি পরবর্তীতে এই পোস্টে এডিট করে দিবে ইন-শা আল্লাহ। বিসিএস সহ গ্রাফিক্স ডিজাইনের নানান ভিডিও টিউটরিয়াল দেখতে চাইলে ইউটিউবে গিয়ে আমার নাম সাইফুল বিন আ. কালাম দিয়ে সার্চ দিবেন অথবা সরাসরি এই লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে ওঠলাম।... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×