পড়ন্ত বিকেল ...............
আকাশে একটা সাপঘুড়ি লেজ নাড়িয়ে উড়ছে।
একা
আমার মতোই।
একা
বাঁচার ইচ্ছেগুলো ধূসর হয়ে বাক্সবন্দি।শহরের কোলাহল ছাড়িয়ে চলে এলাম ফাঁকা রেলের পথ ধরে।
আকাশে পড়ন্ত সূর্যের আর্তনাদ।
এরই মাঝে ফাঁকা মাঠের ঘাসগুলোকে নাড়া দিয়ে বয়ে গেল হিম করা স্নিগ্ধ বাতায়ন।
পয়েন্ট মাইনাস টু ।
রেলের ওপর বসে আছি।পেছনে এক টুকরো মাঠ ।তারপর দুটো বাড়ি।আরেক টুকরো খালি মাঠ।তারপর রাস্তা।
রাস্তার পাশে ছোট্ট পুকুর।
একটা আমগাছ।
পাশে খড়ের গাদা।
মস্তিষ্কে সাইরেনের মতো বেজে উঠল সেই আওয়াজ।শব্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে ।
স্মৃতির পর্দার ওপাশে।
অন্তরালে,আড়ালে।
অবাক বিস্ময়ে।
সূর্য মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছে।
ট্রেন আসছে।
এবার উঠতে হয় .....................

সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।