somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটু ভাবার সময় হবে ?

০৪ ঠা এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাস্তিক । শব্দটার সাথে প্রথম পরিচয় চতুর্থ শ্রেণীতে পড়ার সময় এক কথায় প্রকাশে , বাংলা ব্যাকরণ বইয়ে । তখন এই শব্দটার পাশে আরেকটা এক কথায় প্রকাশ শিখেছিলাম।
আস্তিক ।
সময়ের পরিক্রমায় আজ এই দুইটি শব্দই বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের গুরুত্বপূর্ণ বস্তু হয়ে দাঁড়িয়েছে ।
বাংলাদেশে নাস্তিকদের একটা অংশ ধর্মের অবমাননা করে ব্লগে লেখালেখি করে ।
সেই সংখ্যাটা কত হবে?
১০০ ? ২০০ ? ৩০০ ? ৪০০? ৫০০ ?
নাকি এর চেয়েও বেশি ।
সংখ্যাটা নিশ্চিতভাবেই আরো কম হবে । একটা ব্লগে হয়ত কোন একজন অপপ্রচারকারী ধর্মের অবমাননা করে লিখেছে । তাই বলে ব্লগ বন্ধ করে দেওয়ার যৌক্তিকতাটা কোথায়?
এটা কি স্বাধীন মতামত প্রকাশের উপর হস্তক্ষেপ না?
অবাক লাগে আজ দেশে নাস্তিকদের বিরুদ্ধে লংমার্চ হয় । বাঁধা দিলে আবার গৃহযুদ্ধের হুমকিও দেওয়া হচ্ছে । সেটাও আবার ঠিক তখনই যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তারুণ্য জেগে উঠেছে ।

" ধর্ম গেল,ধর্ম গেল " বলে যারা রব তুলেছে তাঁদের দেখে সন্দেহ হয় । আসলে এই সময়ে কেন এই আন্দোলন ? :|:|
আচ্ছা রামুর বৌদ্ধ পল্লীতে যখন হামলা হয় তখন কোথায় ছিল ধর্মের অবমাননা ? X(
কোথায় ছিল লংমার্চ ! ছিন্ন দুএকটা প্রতিবাদ সমাবেশেই আটকে ছিল তখন ধর্মের সেই অবমাননার প্রতিবাদ ।
অনেকেই দেখেছি বলেছে যে সেই হামলা করা নাকি ঠিকই ছিল !!!
প্রতিদিনই আজ মন্দিরে ভাঙচুর হচ্ছে , সংখ্যালঘুদের বাড়িঘরে আগুন দেয়া হচ্ছে ।
কই ?
রাজপথে তো এই তাঁদের ধর্মের অবমাননার প্রতিবাদ হয় না !
নাকি তারা সংখ্যালঘু বলে তাঁদের "হেফাজতে সংখ্যালঘু" করার অধিকার নাই !:|
তাঁদের আর্তনাদ আমরা কেন শুনতে পাই না?
তাঁদের আর্তনাদের কম্পাঙ্ক কি আমাদের শ্রাব্যতা সীমার উপর বা নিচে অবস্থান করছে?
হয়তবা ।
আজব দেশ ।
"হয়ত বলবেন তারা অন্য ধর্মের । তারা তো মুসলিম না । ওরা কাফের । ওদের যারা পুড়িয়ে দিয়েছে তারা তথাকথিত ইসলামের সৈনিক । " :|
আচ্ছা ওদের পাপ কি ওদের জন্মে ?
ঐ হিন্দু ছেলেটা তো একটা মুসলিম পরিবারেও জন্ম নিতে পারত ।

ইসলাম অর্থ শান্তি । ইসলাম কি এই শিক্ষা দেয় !

জেনে রাখবেন , "মুসলমান মুসলমান যেমন ভাই ভাই" তেমনি বাঙ্গালিও একে অপরের ভাই ।
হাজার বছর ধরে বাংলায় সব ধর্মের মানুষ সম্প্রীতিতে বাস করছে ।তবে কেন আজ এই হানাহানি !
কোথায় মুক্তিযুদ্ধের সেই স্লোগান ," বাংলার হিন্দু , বাংলার বৌদ্ধ , বাংলার খ্রিস্টান , বাংলার মুসলমান - আমরা সবাই বাঙ্গালি ।" !
ধর্ম মানুষকে ভালবাসতে শেখায় । পুড়িয়ে মারতে না ।
হ্যা , ধর্ম রক্ষাও আমাদের কর্তব্যের মাঝে পড়ে ।
তবু ভুলে যাওয়ার কথা নয় , হযরত মুহম্মদ (সঃ) বলে গেছেন অন্য ধর্মের উপর কোন হস্তক্ষেপ না করতে ।
তিনি আমাদের মহানুভবতার আর ক্ষমাশীলতার শিক্ষা দিয়ে গেছেন । রাস্তায় কাঁটা দেওয়া বুড়ির সেই কাহিনীটা ভুলে গেছেন?
এই আমরা কি শিখেছি?
কেন আমরা আজ নিজেদের বাঙালি ভাইবোনদের মারছি?
আমরা কি আর একবার বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হতে পারি না ?
নিজেদের মধ্যে এই হানাহানি করে বাংলাদেশকে ইরাক কিংবা আফগানিস্তানের মত যুদ্ধবিদ্ধস্ত রাষ্ট্রেই রূপান্তর করতে পারব । এভাবে চলতে থাকলে
এর চেয়ে বেশি কী আর আশা করা যেতে পারে !
এক দিকে আমাদের এক বোন সেভেন সামিট জয় করছে আরেকদিকে আমরাই আমাদের এক ভাইয়ের কব্জি উড়িয়ে দিচ্ছি ।
অবাক লাগে ।
সিঙ্গাপুর ৫০ বছর আগেও আমাদের চেয়ে কত পিছিয়ে ছিল । আজ ওরা যতটা এগিয়েছে আমরা ঠিক ততটাই পিছিয়েছি ।
কবে আমরা এক হয়ে দেশের জন্য কাজ করা শুরু করব? এই জীবনে কি সেইদিন দেখে যেতে পারব?
আমরা আসলে কেউই দেশের জন্য কিছু করতে চাই না । নিজের উন্নতিই আমাদের একমাত্র কাম্য ।
চলুননা , আমাদের দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যাই । আরেকবার ।

বাংলা মায়ের যে আমাদের খুব দরকার ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×