somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নটরডেমে কেন নয়

০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষা বোর্ডের নির্দেশে গত বছর থেকে ভর্তি পরীক্ষা না নিয়ে এস,এস,সির রেজাল্টের ভিত্তিতে দেশের সবগুলো কলেজ একাদশ শ্রেণীর ভর্তি নিচ্ছে । যদিও শতভাগ সমর্থন করছি না এই ব্যবস্থাকে , তবু এর ভালো কিছু দিক অবশ্যই আছে ।
এস,এম,এস এর মাধ্যমে ভর্তির আবেদন করতে হচ্ছে শিক্ষার্থীদের । এতে করে দূর-দুরান্তের শিক্ষার্থীদের ঢাকার সেরা কলেজগুলোতে আবেদন করাটা অনেক সহজ হয়ে গেছে এবং নিশ্চিতভাবেই লাইনে দাঁড়িয়ে ফর্ম কেনার মত ভোগান্তিগুলো বিলুপ্ত হয়েছে ।

কিন্তু নটরডেম কলেজ গত বছরের মত এবারো নিজেদের মতো করে পুরাতন নিয়মে ফর্ম বিক্রি করে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি নিচ্ছে ।
তাঁরা হাইকোর্টের একটি রিটের মাধ্যমে তাঁরা এই সুযোগ নিচ্ছে ।

মেনে না নেওয়ার কোন কারণ নেই বর্তমান বাংলাদেশে নটরডেমের উপর কোন কলেজ নেই । কিন্তু তাই বলে তাঁরা বারবার বোর্ডের নির্দেশ
উপেক্ষা করবে এটা তো মেনে নেওয়া যেতে পারে না । তাহলে অন্য কলেজগুলো কেন নিজেদের ইচ্ছে মত ভর্তি পরীক্ষা নেবে না ?
বেছে বেছে ছাত্র কেন নটরডেমই নেবে ? ঢাকা কলেজ কেন নয় ? সিটি কলেজ কেন নয় ? কেন নয় হলিক্রস ,ভিকারুন্নিসা ? কেন রেসিডেন্সিয়াল নয় ?
অন্য কোন কলেজ কেন না ?
হয় সবাই এস,এস,সির রেজাল্টের ভিত্তিতে ভর্তি নেবে নতুবা কেউ না ।
নটরডেম একা কেন ?


আপডেটঃ
গতকালেরই নিউজ । এইমাত্র দেখলাম বাংলানিউজ.কমে ।

উচ্চ মাধ্যমিকে ভর্তি পরীক্ষা ছাড়াই জিপিএ’র ভিত্তিতে ভর্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট বৃহস্পতিবার রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনূস আলী আকন্দ।

রিট আবেদনে জিপিএ’র ভিত্তিতে ভর্তি করতে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা এবং ঢাকা শিক্ষাবোর্ডের নোটিশকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

একই সঙ্গে ওই নীতিমালা ও নোটিশের কার্যক্রমে স্থগিতাদেশ চাওয়া হয়।

রিটে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষাবোর্ডের মহাপরিদর্শক ও শিক্ষা অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ মে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সচিবালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গত কয়েক বছরের মতো এবারো মাধ্যমিকের ফলের ভিত্তিতেই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে নটরডেম কলেজ কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষা নিয়ে একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তি করতে হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট জিপিএ’র ভিত্তিতে ভর্তির নীতিমালা নটরডেম কলেজের ক্ষেত্রে ৬ মাসের জন্য স্থগিত করেন।

ড. ইউনূস আলী বলেন, জিপিএ’র ভিত্তিতে ভর্তির জন্য নীতিমালা রয়েছে। কিন্তু উচ্চ আদালতের আদেশ নিয়ে নটরডেম কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদেরকে ভর্তি করছে। এতে উচ্চ মাধ্যমিক ভর্তিতে দুই ধরণের নিয়ম অনুসৃত হচ্ছে, যা বৈষম্যমূ
লক।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৫
১৪টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×