somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্বন ডাইঅক্সাইডের আত্মকথাঃ কষ্টের সমুদ্রের এক বালতি কথন

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবজ্ঞার পেরেকে জর্জরিত হইয়া আমি আজগা আমার কথা কমু--করুণ নিপীড়নের একটা মায়াঘেরা মহাকাব্য ।রূপবান এই আমার ভর হইল মানবজাতির স্কেলে ৪৪। কয়খান গ্যাস আছে আর আমার মত জ্ঞানী,গুণী,বিজ্ঞ,আত্নত্যাগী,মহৎ,সৈনিক,প্রেমিক,সাধু,মহামহান ?

মাগার মানুষ নামধারী জটিল জৈব যৌগের ঘৃপার বস্তু ছাড়া আর কী হইলাম এই আমি সহজ সরল কার্বন ডাই অক্সাইড ???? ছোড ছোড বাচ্চাগুলা বই পড়া শেখার পর থাইকাই শিখখা যায় আমাকে অবহেলায় ছুইড়া ফালাইতে ।

অক্সিজেন গ্রহণ কর , আমারে ত্যাগ কর ।আরে- আমি আছি বইলাই যে অক্সিজেন তাগোরে জ্বালাইয়া দিতে পারে না হেই কথা স্বীকারই করব না !!! তেনাদের বিজ্ঞান বইগুলান অক্সিজেনের গুণকীর্তনে মগ্ন । যেই অক্সিজেন আগুন জ্বালায় তাঁরই উপরে তাগোর কত্ত আবেগ। আর আগুন নেভাই আমি-অথচ আমিই নাকি গ্লোবাল ওয়ারমিং এর ধারক ও বাহক । আমি যেন বানের জলে ভাইসা আইছি ! !অথচ আমারে ব্যবহার কইরাই কইলাম গাছগুলো শর্করা বানায় ।সালোকেসংশ্লেষণে আমি নিজেরে বিসর্জন দেই মানুষগুলার খাবার ব্যবস্থা করার লাইগা ।

কষ্টের কথা কি কমু আর । বিল্ডিঙয়ে আগুন লাগলে পরে আমারে সিলিন্ডারে ভইরাই তো দৌড়াদৌড়ি শুরু হয় । আর তারপর ? আমারে ভরা সিলিন্ডারের একটা ছবি পেপারেও আহে না ! নিজেরে আর রাখতে ইচ্ছা হয় না ।গ্যাস সমাজে ইজ্জত বইলা কিছু থাকল না । অথচ এই সেই পুড়াইয়া তারাই আমারে তইরি করতাছে । আবার শেষে আমারেই গাইল পারে । আরে ঢেমড়ার দল - ক দেহি বায়ুর মাঝে ২১ ভাগ থাইক্কা অক্সিজেন তোগর লাইগা কি করছে আর আমি মাত্তর .০৩৬ ভাগ থাইক্কা কি করছি । কইতে তো পারবি না । খায়নের সময় ঠিকই ডাইল-ভাত খাস । কার ত্যাগে পাইছস না জানলে উইকিপিডিয়াত গিয়া সার্চ দে ।আমারে ঢুকাইয়া পাউরুটি ফুলাস,আমারে বোতলে ভইরা কোল্ড ড্রিংকের ঝাঁজ বাড়াস । আমারে বরফ বানাইয়া তোরা নাম দেস ড্রাই আইস। আবার ঐডাত্থে ধোঁয়া বাইর কইরা স্টেজে নাইচ গানও করস ।শেষ বেলায় কস আমি তোগর শত্রু !!

আমারে গাইল পাড়নের লাইগা তোরা পরিবেশবাদী সংগঠন বানাস , লাখ কোটি টেহা খরচ কইরা বিশ্ব সমাবেশ করছ - অথচ নাক দিয়া যে মিনিটে মিনিটে আমারে ছাড়স হেইডা মনেই থাহে না ??? আমি নাকি মেরুর বরফ গলাই দিমু ?? হায়রে বেহায়ার দল - যেই পাতে ভাত খাস হেই পাতে *গস কিবা কইরা?
আমি নিজেরে বলি দিবার লাইগা রেডি থাহি চব্বিশ ঘণ্টা । কই দিমু বলি? তোরাই তো গাছগুলানরেই রাখলি না । আমার উপকারের কথা ভুইলা গিয়া অন্য স্বার্থপর গ্যাস লইয়া থাকতে পারবি একদিন ? নিজেরেই জিগা । উত্তর পাবি ।
এই দিন দিন না । আরো দিন আছে । তোগর সম্মান আমার লাগব না । চিন্না ফালাইছি তোগরে । অক্সিজেন তোগরে একদিন পুড়াইয়া শেষ কইরা দিব । মিথেন আগুনে ইন্ধন জোগাইব । নিষ্ক্রিয় গ্যাসেরা হা কইরা তাকাইয়া থাকব । সেইদিন চান্দু বুঝবা তোমরা কার্বন ডাইঅক্সাইড কী চিজ । । ।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×