somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন কিছু শুরু করি

১০ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ নিয়ে আমরা আধা-বুদ্ধিজীবীর দল নানান কথা বলে থাকি। এই দেশের এই সিস্টেম ভালো না। ওইটা বদলানো দরকার। নানান রকম উপায়ও হয়তো বলে বাৎলে দেই পাক্কা বুদ্ধিজীবিদের মতো। কিন্তু শেষে যখন বেড়ালের গলায় ঘন্টা বাধাবার সময় আসে তখন একে অপরের মুখ চাওয়া-চাওয়ি করে একে একে সটকে পড়ি। সকলেরই কথা- ভাই আমার দুটো বাল-বাচ্চা আছে। আমি ছা পোষা মানুষ। আমার অত শক্তি কোথায় আর দায়টাই বা কোথায়। এই বলেই ক্ষান্ত দিয়ে আবার রাত্তিরের অন্ধকারে নীল আলো জ্বেলে আরেক প্রজাতির নিশাচরের বক্তব্য শুনে টেলিভিশনের পর্দাটাকে গালিগালাজ করি। বেচারা বোকাবাক্স! তার কী দোষ। অনেকে রাগের মাত্রা একটু বেশি হলে হাতের রিমোটটাও ছুড়ে মেরে নিদ্রার আয়োজনে ব্যস্ত হই। তারপর সুর্য উঠলে আবার সেই একই রুটিন আর একই হাপিত্যেশ। বদলের কথা বলছি বটে কিন্তু বদল তো হচ্ছেনা। দিন কেটেই যাচ্ছে। ক্রমশ ক্ষয়ে যাচ্ছে আমাদের শক্তি।
শক্তিক্ষয়ের পাল্লায় আমরা বাংলাদেশিরা দিনে দিনে বেশ পটু হয়ে উঠছি। কিন্তু আমরা কেউই বদলানোর জন্য কিছুই করছি না। দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক কবি আবুল হাসানের দুটি লাইন চুরি করে একটা বদলের স্লোগান তুলেছে বটে- বদলে যাও বদলে দাও, কিন্তু আদতে তাদের উদ্দেশ্য যতটা না বদল তার চেয়ে বাজার। আর তাই সেখানে প্রচারনার আতিশয্যে আর ব্যনারের আড়ালে বদলের কথাটাই কেমন আড়াল হয়ে যাচ্ছে। যাই হোক বদলের কথা বলে আমিও সেই পুরনো প্যাচাল আর কথার মারপ্যাচে এখানে সামুতে এসে বকবকই করে যাচ্ছি। আসলে প্রশ্ন হচ্ছে বদলে আমি বা আমরা ব্যক্তিগতভাবে বা গোষ্ঠীগতভাবে কী ভুমিকা রাখতে পারি?
বেশিরভাগ ক্ষেত্রে একথাটা খুব সত্য যে আমাদের বদলাতে হলে রাজনৈতিক বিন্যাস টাই আগে বদলাতে হবে। এটা আমার খুব একান্ত ব্যক্তিগত অভিমত রাজনৈতিক সংস্কৃতির আগে বদল দরকার। এজন্য আমাদের খুব নিজস্ব ধাাঁচের একটা রাজনৈতিক ব্যবস্থার জন্য কাজ করতে হবে। আর এটা করতে হবে একেবারে গোড়া থেকেই। কী শুরু করতে হবে? বদলাতে হবে আমাদের রাজনৈতিক সংস্কৃতি। আমরা প্রত্যেক এলাকায় যাদের জনপ্রতিনিধি বা নেতা হিসেবে দেখি তাদের কখনো এই প্রশ্নটা করি না যে আপনার পেশা বা আয়ের উৎস কী। সবাই বলে থাকেন যে রাজনীতি করি দেশ ও জনগনের সেবার জন্য। তাহলে ক্ষমতায় থাকা অবস্থায় আপনার সম্পদের স্বাস্থ্যজৌলুস এত বাড়ে কেমন করে সেই প্রশ্নটা আমরা করি না। আসুন না এটাই শুরু করি। খুব ছোট পরিসর থেকে শুরু করি। জানি বাধা আসবে। তাই ছোট পরিসরে শুরু করলে ছোট বাধা আসবে। সমাজের সদস্যরা ছোট ছোট পরিসরে ভাগ হয়ে ছোট ছোট ঐক্য গড়ে তুলি।
আজ আপনি বা আমি একটি টিম গঠন করলে বাকিরা উৎসাহিত হবে। এভাবে একটা স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক তৈরি হবে। আমাদের কাজ হবে সুশাসনের জন্য দেশের ভালোর জন্য ছোট ছোট কাজ করা এবং আমাদের পরিসরে ক্ষমতার অপব্যবহারগুলো সম্ভব হলে রোধ করা আর না হলে প্রতিবাদের সবচেয়ে মৃদু ভাষাটি প্রথমে ব্যবহার করুন না। অনেকগুলো মৃদু কন্ঠস্বর একত্রিত হলে অনেক জোরে আওয়াজ হয়। আমাদের আসলে আওয়াজ তোলা দরকার। খুব ছোট্ট পরিসরে হলেও। শুরুটা সবসময় ছোট্টই হয়। আমাদের মেনে নেওয়ার সংস্কৃতির বদলে মানিয়ে নেওয়ার সংস্কৃতির বদলে নতুন কিছু করার সংস্কৃতি চালু করা দরকার। আমাদের নিজেদের ছোট পরিসরগুলো বদলাতে শুরু করলে দেশটাও একদিন বদলে যাবে। সুন্দর আর সুখি একটা মধ্যম আয়ের দেশের স্বপ্ন সত্যিই পুরন হবে।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৫ রাত ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:১৪

শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনীকে এতো ভয় কেন?
--------------------------------------------------------------------
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রিকে কেন্দ্র করে ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা, কর্মীদের আটকে রাখার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ
একটি বইকে কি... ...বাকিটুকু পড়ুন

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

×