ফুলকপির রোস্ট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
যা যা লাগবে : ফুলকপি মাঝারি সাইযের ১টি, মাংসের সিদ্ধ কিমা ১ কাপ, পনির কুচি পোয়া কাপ (গ্রেটেড), পেঁয়াজ পোয়া কাপ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া আধা চা চামচ, গোল মরিচ গুড়া আধা চা চামচ, গরম মসলার গুড়া ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ডিম ১টি, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ময়দা আধা কাপ।
যেভাবে বানাবেন :
১. পোয়া কাপ তেল গরম করে পেঁয়াজ অল্প ভেজে হলুদ, মরিচ, আদা, রসুন দিয়ে কষিয়ে কিমা দিয়ে ৫-৬ মিনিট ভুনতে হবে। গোলমরিচ গুড়া, টমেটো সস, গরম মসলার গুড়া দিয়ে কিছুক্ষণ নাড়া চাড়া করে নামাতে হবে।
২. ফুলকপির বোঁটা ও ডাঁটা বাদ দিয়ে, কুসুম কুসুম গরম পানিতে, লবণ দিয়ে আস্ত ফুলকপি ২৫-৩০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এবার ফুলকপি লবণপানি থেকে উঠিয়ে পানি ঝরিয়ে নিতে হবে।
৩. ডিম ফেটিয়ে কিছুটা ডিম রেখে দিয়ে বাকি ডিমের সাথে রান্না মাংসের কিমা, পনির, কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ফুলকপি উল্টিয়ে সাবধানে কপির ফাঁক দিয়ে কিমা ঠেসে ঠেসে ভরতে হবে যেন ফুলকপি না ভাংগে।
৪. ময়দার সাথে সামান্য লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে কিছুক্ষণ ময়ান দিয়ে অল্প পানি দিয়ে মথে ২০-২৫ মিনিট ঢেকে রাখতে হবে।
৫. এবার ময়দার খামির দিয়ে রুটি বেলে রুটির উপরে ডিমের প্রলেপ দিয়ে ফুলকপির যে দিকে মাংস ভরা হয়েছে সেইদিকে ঢেকে দিয়ে কপির সাথে চেপে চেপে দিতে হবে।
৬. গরম ডুবো তেলে ফুলকপির দুই পিঠ ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।
১৪টি মন্তব্য ১২টি উত্তর
আলোচিত ব্লগ
হে পহেলা বৈশাখ।
পহেলা বৈশাখ আসলে আগের মত আনন্দ জাগে না। যখন ছোট ছিলাম, তখন খুব ভালো লাগতো। মনে করেন ইন্টার পাশ করার পর থেকে কোন উৎসবে তেমন আনন্দঘন মনে হয় না। পহেলা... ...বাকিটুকু পড়ুন
সৌন্দর্য_অভিশাপ_না_আর্শীবাদ ?
জন্ম নিয়েছিলাম জোৎস্না রাতে। চাঁদের আলোয় তখন আমাদের বাড়ির উঠোনটা ঝলমল করছিলো। বাবা তখন উঠোনে মাচার উপরে বসে আমার আগমনের অপেক্ষা করছিলেন। আমি হওয়ার পর বাবা আমায় কোলে নিয়ে আমার... ...বাকিটুকু পড়ুন
বাঘের লেজ দিয়ে কান চুলকানো বুদ্ধিমানের পরিচয় নয়

২০২২ সাল। র্যাবের উপর আমেরিকার স্যাংশন পড়েছে। বিষয়টা ভালোভাবে বুঝতে ইউটিউবে ঢুঁ মারলাম। কয়েকটা ভিডিও দেখার পর সামনে এলো "Zahid Takes" নামের একটা চ্যানেলে। প্রথম দেখায় মনে হলো... ...বাকিটুকু পড়ুন
রাজনীতি - আপনার পরিচয় দিন

জামাত শিবির ও আওয়ামী লীগ এখন একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে। বিএনপির সাথে আওয়ামী লীগের সখ্য হওয়া কখনও সম্ভব না। নট পসিবল। তবে জামাত শিবিরের সাথে আওয়ামী লীগের সখ্য... ...বাকিটুকু পড়ুন
তুমি না আসিয়া যাইবা কই!

বিশ্বাস ও আচরণে লালনপালন করি আমরা বিপুল বৈপরীত্য!
একধরনের তথাকথিত লৌকিকতায় আমাদের অবগাহন যা সন্দেহাতীত ভানসর্বস্ব।
নিজেও জ্ঞাত নই আজ বাংলার বয়স।
বানের জলের মতো আসিতেছে আর আসিতেছে- এসো হে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।