somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবুঝ বালক

২৯ শে মে, ২০১৩ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধে কি আর তোকে অবুঝ বালক বলি ! তুই তো আসলেই একটা অবুঝ রে। তোকে তো শুরুতেই বলেছিলাম কোনদিন ভালবাসার দাবী নিয়ে তোর কাছে আসবনা। আমার ভালবাসা আমার কাছেই থাকবে, তুই আর আমি যেমন বন্ধু আছি তেমনই থাকব । কেন বিশ্বাস করলিনা আমার কথা ! হায়রে গাধা, তোর কাছে ঘুরে ঘুরে আসি তোকে বন্ধু ভাবি শুধু সে জন্যই। হয়ত পারতাম দূরে সরে যেতে, যদি শুধু ভালবাসাটাই থাকত। কিন্তু তার আগেই যে আমি তোকে আমার বন্ধু করে নিয়েছিলাম । কিন্তু সেই বন্ধুটিকে তুই এতদিনেও বুঝলিনা !!! তোকে অবুঝ বালক বলতে বলতে আজ নিজেকেই খুব অবুঝ মনে হচ্ছে,জানিস? সারা পৃথিবীর কাছে তুই হয়ত একটা যা তা । তোর যত অকাজ,কুকাজ- সব কিছুর সাক্ষি আমি। আমি তো সবসময় ছায়ার মত তোর আশেপাশে ছিলাম । তুই আসলেই বুঝিসনি কেন তোর হাজার দোষ, স্বার্থপরতা,ভাবলেশহীনতা, আমার সাথে যাচ্ছেতাই ব্যাবহারের পরেও আমি ঘুরে ফিরে বারবার তোর কাছে ফিরে এসেছি । মায়া হত রে, খুব মায়া হত তোর জন্যে। ভাবতাম, হয়ত জীবনে কিছু বড় আঘাত পেয়েছিলি বলে তোর বাহিরটা এত বেশী নিষ্ঠুর হয়ে গেছে। আল্লাহ কি কারনে আমার ভেতর এই অনুভূতির জন্ম দিয়েছিলেন কে জানে, আমার মনে হত তোর এই নিষ্ঠুর বাহিরটার আড়ালে, অনেক অনেক গভীরে একটা সুন্দর মন আছে। আমি যেন তোর গভীরে যেতে যেতে হঠাৎ করেই আবিষ্কার করলাম তুই মানুষটা যেমনটা দেখাস আসলে তেমনটা না। কোথাও অদৃশ্য কিছু একটা ছিল যা শুধু আমিই টের পেতাম,আর কেউনা। এই অমানুষ তোর ভেতরে একটা মানুষ লুকিয়ে আছে । সেই মানুষটাকে শুধু আমি চিনি,আমি জানি। পৃথিবীর আর কেউ তাকে দেখেনি। আর এই বোধটাই আমাকে কখনো তোর কাছ থেকে দূরে যেতে দেয়নি। তুই যতবার আমাকে দূরে ঠেলে দিয়েছিস আমি ততবার ফিরে ফিরে এসেছি। শুধু তোর কথা ভেবেই। অবুঝ বালক,তুই কি বুঝিস ? আমার মত করে তোকে আর কেউ বোঝে ? কে তোর অন্যায়গুলোকে এত প্রশ্রয় দেবে ? আমি না থাকলে কাকে বকবি তুই? কার সাথে ঝগড়া করবি ? রাগ হলে আমি না থাকলে কাকে ঝাড়বি ? কাকে কষ্ট দিয়ে আনন্দ পাবি, বল?আমার মত করে কাউকে তো কষ্ট দিতে পারবিনা। মন খারাপ হলে মাঝরাতে কার ঘুম ভাঙ্গাবি ? কাকে বলবি তোর কি খেতে ইচ্ছে করে, জন্মদিনে কি চাই ,এটা সেটা? হায়রে অবুঝ,একটি বারের জন্যও ভেবে দেখিসনি কেন তোর হাজার অত্যাচার আমি মাথা পেতে নিতাম। তুই দূর দূর করলেও নির্লজ্জের মত আমার তোর কাছে চলে আসতাম সুড়সুড় করে। তুই তো অবুঝ বালক,তুই নিজেকে চিনিস না। তুই জানিসনা তোর মন কি চায়। কিন্তু আমি তো তোকে চিনি। আমি জানি তোর দৌড় কতোটুকু।

এখন নিজেকে খুব বোকা মনে হচ্ছে। কার জন্য এত ভাবতাম আমি ! কার জন্য এত কিছু সহ্য করেছি ! তুই তো আমার ভালবাসাটাকে বুঝিসইনি। ভালবাসা তো দূরের কথা, আমাকে কোনদিন বন্ধুই ভাবিস নি হয়ত। আর দশটা সস্তা মেয়ে,যাদের তুই দিনে রাতে নাচিয়ে বেরাস,তাদের সাথে আমার কোন পার্থক্যই করিসনি। আমিই অবুঝ বালিকা। আমার ধারনা ছিল তুই যত খারাপই হস না কেন,সেটা বাইরে।আমার সাথে সামনা সামনি যা খুশি করলেও কোথাও একটা বন্ধন ছিল। তোর মনেও খুব সামান্য হলেও মায়া ছিল আমার জন্য। অন্তত বন্ধুত্তের বিশ্বাসটুকু রাখবি। তাই আজো নিজের ভাবনার সাথে বাস্তবতার মিল খুঁজে পাইনা। তুইই বল,আমি কি ভুল ছিলাম ? তোর ভেতর আমি যে নিষ্পাপ একটা হৃদয় দেখেছিলাম সেটা কি তোর কোনদিন ছিলইনা ?এত বড় ভুল তো আমার হবার কথা না। তুই কি সত্যি এরকম?তুই কি সত্যিই এতটা বদলে গেছিস ? তুই কি আমার সেই অবুঝ বালক না ?



সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
১৪টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×