somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তা ধিন ধিন তা....।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আকাশ বিরক্ত মুখে খবরের কাগজের দিকে তাকিয়ে আছে। মাথার ভিতর টা দপ দপ করছে। কাল রাতে ঘুমাইনি বই পড়তে পড়তে ভোর পাঁচ টা বেজে গেছে আর প্রতিদিনের মতই সকাল ছয় টা থেকে শুরু হয়েছে তা ধিন ধিন তা... যদি আকাশের সবচেয়ে অপছন্দের বিষয় গুলির একটা তালিকা করা যাই তাহলে এই শব্দ টা আসবে সবার প্রথমে। আকাশ মনে মনে বলছে ধুর এই বাড়িতে আর থাকবই না...
Good morning... এই নাও তোমার চা নিজ হাতে বানিয়ে এনেছি।
তুমি আবার চা বানাতে পার নাকি? আমি তো জানতাম তুমি শুধু ধেই ধেই করে নাচতে পার...
আচ্ছা শোন আজ অফিসে যেয়ে দশ তারিখ থেকে এক সপ্তাহের ছুটি নিয়ে নিবে।
ছুটি নিয়ে আমি কি করবো তোমার সাথে নাচব?
না আমার সাথে তোমার নাচতে হবে না। ইন্ডিয়াতে আমার একটা পারফমেন্স আছে ওখানে এক্ সপ্তাহ থাকবো তাই তুমি ছুটি নিবে।
বস কে যেয়ে বলব আমার বউ যাচ্ছে নাচতে ছুটি দেন।
ও তোমার যা বলার বল..এখন বল সকাল সকাল তোমার মেজাজ খারাপ কেন?
আমার মেজাজ খারাপ থাকলে তোমার কি?
কি আশ্চর্য তুমি মেজাজ খারাপ করে থাকবে কেন!!!
আচ্ছা তোমার জন্য কি আমি কিছুই পারবনা... সকালে ঘুমাতে পারবনা ঘুম থেকে উঠে......
ও আজ সকালেও ঘুমাতে পার নি তাই না... sorry তুমি আমার নামে ট্রেসপাস টু পারসন কেস করে দিতে পার... আহারে...ঘুমাতেও পারনি......
হাসছ কেন?
আমার হাসি দেখে যেন তোমার রাগ কমে যাই আর মন ভালো হয়ে যাই তাই হাসছি... আচ্ছা উন্নত দেশে কি কথাই কথাই কেস করে দেই।
জানিনা আমি কখনো যাইনি ।
ঠিক আছে তোমার জানা লাগবে না বাথ্ রুমে গরম পানি দেওয়া হইছে গোসল করে নাও মাথা ধরা কমে যাবে আর অফিস থেকে এসে একটু ঘুমিয়ে নিও।
.........
লাইট অফ কর রাত ১২ টা বাজে সকালে উঠতে হবে ড্যান্স ক্লাস আছে ।
ওহ ..... আমি তো ভুলেই গেছি এই বাড়িতে শুধু নাচ হবে আর কিছু হবে না।
আকাশ মাঝ রাতে ঝগড়া করনা প্লীজ।
ঝগড়া করছি না এই নাও তোমার টিকেট।
টিকেট মানে আমরা তো নাচের দলের সাথে যাব তুমি আলাদা করে টিকেট করেছ কেন?
আমি নাচনেওয়ালি না যে তোমার ওই নাচের দলের সাথে যাব।
.....................
রাত ১২ টা বাজে... আজ সন্ধ্যা থেকেই বৃষ্টি হয়েছিল কিছুক্ষণ হল ছেড়ে গেছে... অরনি বাইরে বের হয়েই দেখল আকাশ অপেক্ষা করছে।
তুমি বাইরে দাড়িয়ে আছো... ভীতরে দারুন শো হচ্ছিলো দেখতে পারতে।
আমি নাচ দেখি না আমার লজ্জা লাগে।
নাচ দেখার মধ্যে লজ্জার কি আছে...?
ও তুমি বুঝবে না তোমার তো নাচতেই লজ্জা লাগে না সবার সামনে ধেই ধেই করে নাচো...।।
.....................
১২ বছর পর.........
আকাশ সুপার মার্কেট এর পাশ দিয়ে হেটে যাচ্ছে আজ হরতাল হওয়াই মার্কেট একদম ফাকা। মানুষ জনের ভীর একদম নাই। আকাশ একটা দোকানের পাশ দিয়ে যেতেই থেমে গেলো... সেলস ম্যান ও কাস্টোমার কথা বলছে...
ভাই আমার কাছে এতো টাকা সত্যিই নাই থাকলে দিতাম
টাকা না থাকলে কিনেন না... এতো ঝামেলা করেন নাতো ভাই
ভাই এই জিনিসটা আমার খুবই কেনা দরকার... আমি বেশী তো কম বলি নাই আপনারা বলসেন পাঁচ
শো আমি বলেছি চার শো ষাট মাত্র চল্লিশ টাকা কম্ বলেছি
এই কি হইছে রে...
দেখেন না ভাই এইটার দাম পাঁচ শো টাকা উনি চার শো ষাট দিতে চাই।
আচ্ছা দিয়ে দে প্রথম কাস্টমার ফিরাস না।
এক্সকিউজ মি ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি...
জী বলেন...
আপনি এতো দাম দর করে কি কিনলেন?
ভাই একটা ঘুঙুর কিনেছি আমার মেয়ের জন্য।কাল ওর নাচের প্রতিযোগিতা আছে... বিচারক থাকবেন অরনি ম্যাডাম। এতো বড় একজন গুনি শিল্পীর সামনে নাচ করাটা ও কিন্তু কম কথা না। আপনি চিনেন উনাকে?
চিনি... আপনার মেয়ে পড়ে কন ক্লাসে?
ও এবার এস এস সি দিলো। ভাই সাহেব আমার মেয়েটা পড়াশুনাই একদমই ভালো না। প্রতি ক্লাসে সি গ্রেডে পাস করে করে আসছে এবার পরীক্ষাতে ও সি পাবে। কিন্তু ওর শুধু একটা বিষয়ে চরম আগ্রহ আর তা হল নাচ । এস এস সি পরীক্ষার ভিতরেও একদিন ও নাচের ক্লাস মিস দেইনি।
আচ্ছা আপনার মেয়ে যে নাচ করে আপনার খারাপ লাগে না।
খারাপ লাগবে কেন নাচ কি সবার দ্বারা হই আমি আপনি কি নাচ করতে পারব বলেন। যারা নাচ গান করে তারা শিল্পী মানুষ আমাদের সবার চেয়ে আলাদা। শিল্পিরা আমাদের সংস্কৃতির ধারক।
আমাদের সারাদিনের সকল কাজের ফাকে আমাদের একটু বিনদন দেই এই সব গুনি শিল্পীরা।
দোয়া করেন আমার মেয়েটাও যেন অরনি ম্যাডামের মতই বড় হতে পারে।
আকাশ অবাক হয়ে তাকিয়ে আছে... মুগ্ধ হয়ে এই লোক টির কথা শুনছে... সত্যি কখনো এভাবে ভাবা হইনি।
...............
অরনি অন্ধকারে সুয়ে আছে... বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে... মাঝ রাতের বৃষ্টি অরনির খুব পছন্দ।
অরনি জেগে আছো...
হুম আছি ভীতরে এসো।
লাইট দিব...
দাও।
তোমার শরীর ভালো আছে। একটা আনুরধ ছিল...
শরীর ভাল আছে কি বল...
তোমার জন্য একটা ঘুঙুর নিয়ে আসেছি... আমাকে নাচ দেখাবে এখন...
অরনি ঠিক বুঝতে পারছে না এখন কি হচ্ছে... ধিরে ধিরে বলল তুমি বস আমি রেডি হয়ে আসছি...।
আকাশ মুগ্ধ চোখে তাকিয়ে আছে...অরনি ছন্দের তালে তালে নাচছে...বাইরে ঝুম বৃষ্টি পড়ছে...।।
............
এতো সকালে তুমি ছাদে... বাচ্চারা তো চলে এসেছে তুমি রেডি হবে না?
না আমি আর কখনো নাচ করবনা।
কেন?
আকাশ আমি অনেক বেশী কনসারভেটিভ পরিবারে জন্মে ছিলাম। বাসাতে নাচ এর কথা বলার সাহস কখনো হয়নি। যখন বাইরে পরাশুনা করতে এসেছি তখন চুরি করে নাচ শিখেছিলাম। নাচ শেখার পর আর নাচের মায়া ছাড়তে পারি নাই। পরিবার ছেড়েছি কিন্তু নাচ ছাড়তে পারিনি।আমার সারা জীবনে একটাই চাওয়া ছিল...
চাওয়াটা কি?
আমাকে কেও অনেক ভালবেসে বলবে... তুমি একটু নাচো আমি দেখি। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যেদিন আমার এই চাওয়া পুরন হবে সেদিন থেকে নাচ ছেড়ে দিব। কাল রাতে আমার চাওয়া পুরন হয়েছে।
অরনি আমি তোমাকে কিছু বলতে পারি...
বল।
তোমার কাছে যে ছোট্ট মেয়েগুলি নাচ শিখতে এসেছে তারাও তোমার মত নাচ কে ভালবাসে। ওরা সবাই তোমার মত বড় হওয়ার স্বপ্ন দেখে।
আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কখনো উৎসাহ দেই নি এজন্য আমি খুবই দুঃখিত লজ্জিত।
আমি তোমার কোন কাজে উৎসাহ না দিলেও কখনো বাধা দেইনি বা তোমাকে কোন কিছু করতে বাধ্য করিনি।আজ তোমার কাছে আমার একটাই অনুরধ তুমি প্লীজ এই মেয়ে গুলির স্বপ্ন পুরনে ওদের পাশে দাড়াও।
........................
তা ধিন ধিন তা... অরনি তালে তাল মিলিয়ে নাচছে...... ছোট্ট মেয়ে গুলি অরনির সাথে তাল মেলাচ্ছে...
আকাশ মুগ্ধ চোখে তাকিয়ে আছে......মনে মনে বলছে তা ধিন ধিন তা............।।।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×