somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

" মাগো " - ক্ষমা করো ! ! !

০৮ ই মে, ২০১১ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ মা দিবস । ধরণীর সকল মাকে শুভেচ্ছা ।

মে মাস আসে কেমন মা মা গন্ধ নিয়ে। প্রতিটি দিনই মাকে ভালবাসার দিন,বিশেষ কোন দিনের দরকার হয় না । তবু মিডিয়ার কল্যাণে এই দিনটি যেন বিশেষ হয়ে উঠেছে - মাকে চমকে দেয়ার জন্য। আমাদের মা আমাদের ছয় ভাই-বোনকে লালন পালন করতে গিয়ে কত কষ্টই না করেছে।খুবই পরিস্কার - পরিচ্ছন্ন,ঝকমকে থাকতে পছন্দ করেন বলেই সারাদিন গৃহকর্মে লেগে থাকেন। ছোটবেলা থেকেই দেখেছি কখনো দুপুরের ভাত সময় মত খেতে পারতেন না। বিকেল গড়িয়ে যেত ,তারপরও কত তৃপ্তি ঝরে পড়ত! আমি একা খেতে পারতামনা বলে মা আমার জন্য অভূক্ত বসে থাকতেন। বিকেল ৪:০০টার পর আমি ফিরে এলেই সঙ্গে নিয়ে ভাত খেতেন।

মনে পড়ে, আমি যখন ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার্থী- মা আমার সাথে গভীর রাত পর্যন্ত বসে থাকতেন আর আমি পড়া তৈরি করতাম। কেননা আমি সন্ধ্যা রাতে পড়তে পারতাম না। আমি ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার পর আমাকে নিয়ে মায়ের সেকি আনন্দ! তারপরেও একটু মনমতো নাহলেই মায়ের সাথে কত অভিমান, দুর্ব্যবহার করেছি। মনে হলে এখন খুবই কষ্ট পাই।

মায়ের ত্যাগ, কষ্ট, ভালবাসা, মমতার কথা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারি যখন আমি মা হই। আমার ছেলেকে যখন মা প্রথম আমার কোলে দিলেন তার মুখ দেখে আমি খুব কেঁদেছিলাম.. যতটা না আনন্দে তার চেয়ে বেশি ছিল অনুশোচনা, অনুতাপ যে – আমার মা-ও আমাকে পৃথিবীর আলো দেখাতে এতটা কষ্টকর journey করেছেন। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, “আম্মু আমি আমার ছেলেকে কখনো কিছু বলবো না, বকা দিবনা, মারবো না। এত কষ্টের অর্জন!” সেদিন খুব ইচ্ছে থাকা সত্ত্বেও আম্মুকে বলা হয়নি ,ক্ষমা করো মা। কেন জানি আজ বলতে ইচ্ছা হচ্ছে – “মাগো “- ক্ষমা করো! সকল অপরাধ।

“মা” আমার এখনো চলার পথের শক্তি, আনন্দ -বেদনার পরম আশ্রয়স্থল। বহু কন্টকময় পথ পাড়ি দিয়ে আমি কর্মক্ষেত্রেও আজ আমার কাজ চালিয়ে যেতে পারছি – সে তো আমার কল্যাণকামী মায়ের সহযোগিতায়। আমার খুব মন খারাপ হলে মাকে জড়িয়ে ধরে বুকে মাথা রাখলেই জাদুর মত এক অনাবিল শান্তি অনুভব করি, মনটা জুড়িয়ে যায়-যেমন আমার ছেলেকে বুকে জড়িয়ে পাই তেমনি। এটাই হয়তো প্রকৃতিগত- এটাই মমতা, মাতৃত্বের পরম পাওয়া ।

“মাগো” ৬ সন্তানের জননী হলেও এখন তুমি একাকী, নিঃসঙ্গ। সবাই যার যার ক্ষেত্রে প্রতিষ্ঠিত, নিজেদের প্রয়োজনে তোমার থেকে দূরে অবস্থান করছে। ফোনে যখন শুনি – তুমি একা বলে বিকেলে চা খাচ্ছ না – কষ্টে বুকটা চৌচির হয়ে যায়। কিছুই করার থাকেনা ,চোখের পানি ফেলা ছাড়া। বাস্তবতা এত নির্মম!
আবার এই তুমিই সারাটা দিন ব্যস্ত থাক যখন ছুটিতে আমরা সব্বাই তোমার কাছে যাই। কে কী খাবে, কার কোনটা পছন্দ – এই নিয়ে তোমার ছোটাছুটির সীমা থাকে না। এই আনন্দযজ্ঞ ভেঙ্গে যায় যখন আমাদের বিদায় দাও- অশ্রুসিক্ত নয়নে। তোমাকে ছাড়া এ জীবন-সংসার যেন স্থবির। মাগো আজ শত সহস্রবার তোমাকে বলতে চাই ভালোবাসি! ভালোবাসি! ভালোবাসি...............।

আম্মু তুমি সুস্থ্ থেকো, আনন্দে থেকো, দুশ্চিন্তামুক্ত থেকো – বিধাতার কাছে এই আমার প্রার্থনা।।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×