somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোরা আমাকে বাঁচা....!!! নয়তো আমার আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না ।।

৩১ শে আগস্ট, ২০১২ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সর্বশেষ আপডেট : মেয়েটি মামার বাসায় নিরাপদে আছে । বিদ্যালয়ে ক্লাশ করতে শুরু করেছে আজ থেকে - চোখে তার মুক্তির আনন্দ .......।
ভীষন ভাল লাগলো । এই যুদ্ধ -জয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ , বিশেষ করে কথক পলাশ এবং মিমি আপু -যাদের সহযোগিতা না হলে মেয়েটি হয়তো দুঃখ জাগানিয়া এই পোষ্ট-এর কেন্দ্রীয় চরিত্র হিসেবেই থেকে যেত ।


আপডেট , মেয়েটির এখনো বিয়ে হয়নি ।
সর্বশেষ আপডেট:কথক পলাশ বলেছেন: দুপুরে বিয়েটা থামানো গেছে, কিন্তু রাতে নাকি আবার বিয়ে দেবার চেষ্টা চলছে।
যাই হোক, এখনো মনিটর করা হচ্ছে সাধ্যমত। সমস্যা হচ্ছে, এলাকার কেউ তেমন সাহায্য করতে চাইছেনা। আজ রাতটা কড়া নজরদারি'র ভেতর পার করতে হচ্ছে।

মিমি আমাকে নিয়মিত আপডেট জানাচ্ছে। রাতের জন্য মেয়েটাকে কোন সেফ হাউসে রাখা গেলে ভালো হতো। সকালেই আইন ও নালিশ কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া যাবে। আপনিও আপনার সাধ্যমত চেষ্টা করতে থাকুন।
মেয়েটার জন্য শুভকামনা।
২২. ৩১ শে আগস্ট, ২০১২ রাত ১০:২৯
কথক পলাশ বলেছেন: অনেক কাহিনীর পর অবশেষে বিয়ে বন্ধ করা গেছে। কাল সকালে UN er Victim support Center এর লোক। রাতটা এখন অপেক্ষা করা ছাড়া কোন উপায় নাই।


এই প্রাণপণ আকুতিটি ১০ম শ্রেণী পড়ুয়া এক ভাগ্য বিড়ম্বিত অসহায় কিশোরীর যে বাল্যবিবাহের শিকার হতে যাচ্ছে আজ বাদ জোহর । গতকল তার বান্ধবীদের প্রতি তার কান্নাজড়িত মিনতি.....। খুব ছেলেবেলায় তার মা-বাবা দুজন মারা যায় - মামা তাদের ভরণপোষণ করে এই পর্যন্ত এনেছেন । এখন মামা তাকে জোড়পূর্বক আপাত বৃদ্ধ , স্ত্রী-পুত্র বর্তমান এক লোকের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে - যাকে সে চাচা ডেকে বড় হয়েছে । সে কোনভাবেই এটা মেনে নিতে পরছেনা । প্রতিবাদ করাতে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে -যা বাল্যবিবাহ দমন আইনে শাস্তিযোগ্য আপরাধ ।।।
এই ঘটনাটি ঢাকা শহরের খুব সন্নিকটে টংগীর অপেক্ষাকৃত সুবিধা বঞ্চিত এলাকা এরশাদনগর -এ সংঘটিত হতে যাচ্ছে । আসহায় এই কিশোরীকে সহায়তা দিতে তার বান্ধবীরা এগিয়ে এসে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জানালে তিনি পুলিশে খবর দেন । পুলিশ এলে জানানো হলো - বিয়ে ভেঙ্গে দেয়ার পর মামা তাকে ঘর থেকে বের করে দিলে মেয়েটির দায়িত্ব কে নিবেন ??? এলাকার প্রভাবশালীদের কোন সাড়া পাওয়া গেল না । অতঃপর সিদ্ধান্ত হলো - পুলিশ পাঠিয়ে মামাকে বোঝানো হবে । দেখা গেল মামা মানলেন না.......। আমরা কেউ এই অসহায় মেয়েটিকে রক্ষা করতে পরছিনা হায়েনাদের কবল থেকে - এ যে কী যণ্ত্রণা !!! আমাদের দেশে কি কোন এনজিও কিংবা সরকারী সংস্হা নেই ? যে মেয়েটিকে বাঁচাতে পারে এবং তার দায়িত্ব নিতে পারে । কোন মানবাধিকার সংস্হা - আইন ও শালিশ কেন্দ্র কিংবা এলিনা খানের কোন ফোন নাম্বার জানা থাকলে দয়াপরবশ হয়ে জানালে অসহায় মেয়েটির জীবন বাঁচতে পারে ।।
তানজিল মুহুরী (মামা) , ৩ নং ব্লক , এরশাদ নগর (বাস্তুহারা) , টঙ্গী, গাজীপুর । ১০ম শ্রেণীর ছাত্রী , মজিদা সরকারী উচ্চ বিদ্যালয় । এরশাদনগর , টঙ্গী , গাজীপুর ।
ব্লগার কথক পলাশ ভাই-এর মাধ্যমে আইন ও শালিশ কেন্দ্রর মিমি আপুর সাথে যোগাযোগ হয়েছে । আপডেট জানতে পারিনি ।

এইমাত্র জানতে পারলাম মেয়েটির বিয়ে ভেঙ্গে গেছে কিন্তু সে এখনো মামার বাড়ীতে অবস্হান করছে । কী যে ভাল লাগছে.................!!!
মনে হচ্ছে বুকের পরে জমে থাকা একটি পাথর নেমে গেল ............।
আবারো প্রমাণ হলো , আমরা মানুষ পরস্পরের বিপদে এগিয়ে এলে যে
কোন বিপদ মোকাবেলা করা সম্ভব ।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:২৪
৪২টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×