somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অতিকথন ও উপদেশনামা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেকোনো দায়িত্বপূর্ণ পদে কাজ করার অন্যতম প্রধান শর্ত হচ্ছে, মাত্রাজ্ঞান ধারণ করা। উচ্চ আদালতের বিচারপতিদের ক্ষেত্রে তো এটা অতি জরুরি এক গুণ। কিন্তু এদেশে ব্যাপকভাবে এর ব্যতিক্রম দেখা যায়।

বিচারপতি হিসেবে কোনো পদে নিয়োগ পেলে অনেকেই সব বিষয়ে দিনের পর দিন উপদেশ দিয়ে যান, যেন বিচারপতি হয়েছেন বলে চণ্ডীপাঠ থেকে জুতাসেলাই পর্যন্ত সবকিছুর সেরাটা শুধু উনারাই জানেন।

বর্তমান প্রধান বিচারপতি সাম্প্রতিককালে অন্তহীনভাবে যেসব উপদেশ বর্ষন করে গেছেন তার একটি হলো, অবসরের পর রায় প্রদান করা অসাংবিধানিক।
বিএনপি নামক দলটি এ কথাটি লুফে নিয়ে খুব আগডুম-বাগডুম গাইছে।

অবসরের পর রায় প্রদান করা অবশ্যই অসাংবিধানিক কিন্তু যে নির্দিষ্ট রায় নিয়ে কথা হচ্ছে তার রায় তো বিচারপতি অবসর নেয়ার পর দেয়া হয় নি। রায় দেয়া আর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা কি এক বিষয়?

আপিল বিভাগ যখন তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিল তখন এবিএম খায়রুল হক ছিলেন প্রধান বিচারপতি। সেদিনই এ রায়ে তত্ত্বাবধারক সরকার ব্যবস্থা সম্পর্কে উচ্চ আদালতের মূল অভিমত জানিয়ে দেয়া হয়েছিল সংক্ষিপ্ত এক আদেশে। এরপর সময়ের দাবিতে অনিবার্যভাবে এবিএম খায়রুল হক অবসর নিয়েছেন।

বাধ্য হয়ে তিনি কয়েকশত পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় লিখতে অবসর পরবর্তী সময়কে কাজে লাগিয়েছেন। এটা কীভাবে অসাংবিধানিক হয়?

পূর্ণাঙ্গ রায় লিখতে সময় লাগে এবং উচ্চ আদালত রায় প্রদানের পর সময় নিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন - এটা উপমহাদেশে দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আসা একটি বিষয়।

তাছাড়া কোনো বিচারপতি যেদিন অবসর নিবেন সেদিন যে রায় দিবেন তার পূর্ণাঙ্গ আকার অর্থাৎ কয়েকশত পৃষ্ঠার পুরো রায় সেদিনই তিনি কোন অলৌকিক উপায়ে প্রকাশ করবেন?

বর্তমান প্রধান বিচারপতি নিজেই তো ২০১৩ সালে সাইদীর মামলায় যে রায় দিয়েছিলেন তার পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করেছেন ২০১৫ সালে।

এদিকে বিএনপি তাদের আমলের বিচারপতিদের অবসরের পর প্রকাশ করা পূর্ণাঙ্গ রায়গুলি নিয়ে তখন যেমন নীরব ছিল তেমনি এখনো কিছু বলে নি। তাদের মাথাব্যথা শুধু খায়রুল হকের রায় নিয়ে।

বুঝতে অসুবিধা হয় না যে, ব্যাপারটা আসলে খায়রুল হকের প্রতি আক্রোশ মেটানো। যেহেতু এই খায়রুল হকই বিএনপির প্রতিস্টাতা দেশের প্রথম সামরিক স্বৈরাচার জিয়ার শাসনামলকে অবৈধ বলে রায় দিয়েছিলেন।

যে মামলায় এ রায় দেয়া হয়েছিল সেই মামলা দায়ের করা হয়েছিল জিয়ার আমলে। পরে হাইকোর্ট এর রায়ও দিয়েছিল খালেদার শাসনামলে।

সর্বশেষ এডিট : ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×