somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতপ্রকাশের স্বাধীনতা অপরাধীর সমর্থক হওয়ার অধিকার দেয় না

১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আরেকজনের মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে কথা বলায় নাকি তার নিজের মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে। এ বক্তব্য ইমরান সরকারের।

সে শফিক রেহমানের গ্রেফতারের নিন্দা করেছে। অথচ সরকার স্পষ্ট করে জানিয়েছিল যে, শফিক রেহমানকে সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগের ভিত্তিতে মামলার প্রয়োজনে গ্রেফতার করা হয়েছে।

তাহলে এ গ্রেফতারের নিন্দা করা কোন্ মাপকাঠিতে সঠিক? এটা কীভাবে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত হয়?

কোনো অপরাধী সরকারবিরোধী মতের অনুসারী হলে তাকে গ্রেফতার করা যাবে না? কোন্ আইন এটা বলেছে?

কিংবা ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ঐ ব্যক্তির বয়স বা পেশা কি কখনো কোনো ফ্যাক্টর? জার্মানি তাহলে ৯০ ঊর্ধ্ব বয়সের যুদ্ধাপরাধীদের বিচার করছে কেনো?

বিএনপি বা এর সঙ্গীরা যতই বলুক যে, শফিক রেহমান নির্দোষ তাতে তো আর শফিক রেহমানের অপরাধের প্রমাণগুলি মিথ্যে হয়ে যাবে না। এটা স্বাভাবিক যে, রাজনৈতিক সুবিধা লাভের জন্য বিএনপি তার সেবাদাস শফিক রেহমানের পক্ষ নেবেই।

কিন্তু ইমরান কেনো তা করবে গ্রেফতারের কারণ প্রকাশ্যে জানানোর পরও? কেনো সে এক অভিযুক্তের গ্রেফতারকে মতপ্রকাশের স্বাধীনতার উপর আঘাত বলে অপপ্রচার করবে? তার মানে এ সন্দেহ ভুল নয় যে, ইমরান সুবিধাবাদী?

সে এখন বলছে, সে শফিক রেহমানের মুক্তি দাবী করে নি। কী চমৎকার! গ্রেফতারের তীব্র নিন্দা করা আর মুক্তি দাবী করার মধ্যে কোনো পার্থক্য আছে কি? বুঝাই যাচ্ছে, ইমরানের মস্তিস্কে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন যায় না।

সে আরো বলেছে, দেশে অনেক অপরাধ হচ্ছে, সেগুলির বিচার হয় নি, প্রধানমন্ত্রীর ছেলেকে অপহরণের ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত একজনকে নিয়ে এত মাতামাতি কেনো? এক অপরাধের বিচার না হলে কি আরেক অপরাধের বিচার করা যায় না?

জিয়া-এরশাদের আমলে শত শত খুন হয়েছে, সেগুলির বেশিরভাগটারই বিচার হয় নি। তাহলে ইমরান কেনো আরো পুরানো যুদ্ধাপরাধের বিচার দাবী করছে?

এটা বলা যেতো যে, শফিক রেহমানের বিচার করার পাশাপাশি অন্য সব অপরাধেরও বিচার নিশ্চিত করতে হবে। কিন্তু না, সে চাইছে শফিক রেহমানের অপরাধকে যেন উপেক্ষা করা হয়। তাকে যদি বিএনপির তল্পিবাহক বলা হয় তবে সেটা কি ভুল হবে?

তাকে ফেসবুকের ফ্রেন্ড লিস্টে না রাখার আহবান জানানোকে সে তার মতপ্রকাশের অধিকারের উপর আঘাত বলে উল্লেখ করেছে। সত্যি হলো, সে যেমন যে কাউকে ফ্রেন্ড বানাতে পারে তেমনি অন্যরাও তাদের ভক্তদের আহবান জানাতে পারে তাকে ফ্রেন্ড লিস্টে না রাখার।

এটা মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা নয়, বরং এক প্রচারলোভী ভন্ডের আইনবিরোধী অবস্থানের নিন্দা করা। কেউ যদি অপরাধীর সমর্থক হয় তাহলে তার পাল্লা থেকে নিজের ভক্তদের বের করে আনার চেষ্টা করা সুনাগরিকের কাজ।

রাজাকারদের বিচারাকাঙ্ক্ষী হিসেবে একসময় আমিও জোরালোভাবে শাহবাগ আন্দোলনের পাশে থেকেছি। কিন্তু ইমরানের দ্বিচারিতা লক্ষ্য করে সেই ২০১৩ সাল থেকেই তাকে উপেক্ষা করছি।

শুরুতে বললেও ধীরে ধীরে সে জয় বঙ্গবন্ধু বলা বাদ দিয়ে দেয়। অথচ শাহবাগ আন্দোলন শুরুই হয়েছিল বঙ্গবন্ধুর নামে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু চিরকাল অবিচ্ছেদ্য। ইতিহাসের এ চিরন্তন সত্যকে যে এড়িয়ে যায় সে কীভাবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×