Login Register
Real-time News Network
সোমবার, ৬ আশ্বিন ১৪১৬; ০ শাওয়াল ১৪৩০; ২১ সেপ্টেম্বর ২০০৯; ১৮:০৫ হোম বিশ্ব ক্রীড়া প্রবাস স্বাস্হ্য অঙ্গনা বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প সাহিত্য আর্কাইভ
সদ্য সংবাদ
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
Mon 21 Sep 2009 5:25 PM BdST
২১ সেপ্টেম্বর, সোমবার (আরটিএনএন)-- রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন বিকাল ৩টা৫৪মিনিটে কয়েক মিনিটের এ ভূকম্পন অনুভূত হয়। এতে প্রাথমিকভাবে সবার মাঝেআতঙ্ক ছড়িয়ে পড়লেও কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে রিকটার স্কেলে এ ভূমিকম্পেরমাত্রা কত ছিল তা জানাতে সময় লাগবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
রাজধানীরবেশিরভাগ বহুতল ভবন থেকে কম্পন টের পাওয়া যায়। ফলে ঈদ উদযাপনে ব্যস্তনগরবাসীর জীবনে সাময়িক ছন্দপতন ঘটে। ভূমিকম্পের কারণে সাধারণ মানুষ বিশেষকরে যারা উঁচু ভবনে থাকেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ সময়রাস্তায় নেমে আসতে দেখা গেছে।
ঢাকা ছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, শেরপুর, সুনামগঞ্জ, সিলেট, নীলফামারি ও পঞ্চগড় জেলায় ভূকম্পনের বিষয় নিশ্চিত হওয়া গেছে।
আরটিএনএন ডটনেট/এমআই_ ১৭:২৩ ঘ.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


