তিনদিন আগে আমার এক নিয়মিত কাষ্টমারের অনুরোধক্রমে রাত 12টা পযনর্্ত সাইবার ক্যাফে খোলা রেখেছিলাম। পরদিন নাকি তাকে এসাইনমেন্ট জমা দিতে হবে তাই ইন্টারনেট ব্যবহার করতে হবে।
যাইহোক যাবার আগে জিজ্ঞাসা করল তুমি যে এত রাত করে বাসায় যাচ্ছ তোমার বউকে কি জবাব দিবে? প্রথমে একটু অবাক হয়েছিলাম, তারপর বিরস বদনে বললাম - আমি তো এখনও বিয়েই করি নাই? ও যেন আকাশ থেকে পড়ল- কি!!!! তুমি বিয়ে করো নাই। আমি বললাম - এতে এত অবাক হবার কি আছে?
ও যা বলল তা সংক্ষেপে- সে একটা স্কুলে শিক্ষকতা করে, যেখানে বাঙ্গালীরা সংখ্যা গরিষ্ট। সেখানকার অধিকাংশ ছেলে মেয়েই বিবাহিত। তার মতে এত এত বাচ্চা ছেলে পেলে বিয়ে করেছে যারা Marriage বানান করে লিখতে পারে না। তারা পড়াশুনা বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে বেশি পছন্দ করে ....
আমি বেশ কিছুক্ষন বোঝাতে চেষ্টা করলাম যে সব পরিবার এক রকম না, কেউ কেউ শিক্ষাকে অনেক মূল্য দেয়। আমাদের পরিবারের কাছে পড়াশুনা অনেক বড় জিনিস। আগে আমাদের দেশে বাল্যবিবাহ হতো, এখন তার প্রচলন নাই। সে হু..হা.. করে গেল, ততটুকু বুঝতে পারল আমি বুঝলাম না।
হায়রে বাঙ্গালী ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




