বহুদিন আগে জনৈক বুজূর্গ, সাহিত্যের সমজদার ব্যক্তির কাছে শুনেছিলাম - বাঙ্গালী নাকি খুবই আবেগ প্রবন জাতি, তাদের সবকিছু নিয়েই সাহিত্য আছে। আর সারাজীবনে দু'কলম কবিতা লিখে নাই এমন ব্যক্তি কমই আছে। তখন হয়তো কিছুটা গর্ব বোধ করেছিলাম। তবে এখন সেই মোহ কেটে গেছে।
বিখ্যাত কবিরা শুনেছিলাম কবিতা লেখার পেছনের কষ্ট নাকি প্রসব বেদনার সমান। সামহোয়ারইনের কবিদের দেখে তা মনেই হয় না। প্রতিদিন গন্ডায় গন্ডায় কবিতা প্রসব করে, হোক না তা অখাদ্য। পাবলিক খাইলে খাইলো নয়তো প্রথম পেজে নাম তো থাকলো। এতেই শান্তি। প্রতিদিন পাতলা পায়খানার মতো একের পর এক কবিতার অত্যাচারে মাঝে মাঝে শান্তি বোধ করি। ভাগ্যিস অবোধ বাঙ্গালী কবিতা রচনায় ব্যস্ত নয়তো প্রসব বেদনায় মেতে উঠলে কি যে হতো, এমনিতেই 14 কোটির ভাড়ে দেশের টালমাটাল অবস্থা।
অবশ্য কবিদের দোষ দিয়ে লাভ নাই, ছাপার অক্ষরে নিজের কবিতা দেখতে কার না ভাল লাগে কিন্তু সেই সুযোগ কই? প্রথিতযশা কবিদের ছাড়া তো পত্রিকায় পাতায় অন্যদের সুযোগ হয় না, আর সামহোয়ারইনে মাগনায় পোষ্ট করা যায়। তাই সস্তার তিন অবস্থা।
কবিতাটা বুঝি না, ট্রাইও করি না। তাই বলে কবিদের প্রতি বিদ্্বেশও নেই। ছেপে যান, আপনাদের সাহিত্যের অমূল্য সৃষ্টিগুলো কিন্তু অখাদ্যের অত্যাচারের আমাদের মনে নগন্য কবিতামূখ্য ব্যক্তিদের অবস্থা তো যায় যায়।
আগে কয়েকজন ফ্লাডার ছিল, তারা পত্রিকার খবর ছাপাতো। অনেক প্রচেষ্টার পর তাদের হাত থেকে মুক্তি পাওয়া গেছে, এখন শুরু করেছে কবিতার ফ্লাডিং। নিজের কবিতা, পাড়াপড়শীর কবিতা, আলের কবিতা, বালের কবিতা- সবার কবিতা টাইপ করে ছেপে দেবার প্রতিযোগিতা শুরু হয়েছে। এমন কিছু কবিদের সপ্তাহের সবোচ্র্চ bloggerএর লিষ্টের প্রথম দিকে পাওয়া যায়। তাদের কাছে একটাই প্রশ্ন - কবিতা কি blog?
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০০৬ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




