somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারে আমি খুঁজিয়া বেড়াই তাঁরই প্রতিচ্ছবিতে

০৩ রা মার্চ, ২০০৭ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা খুবই সাধারন কথা যে ছেলে বাপের মতো হবে। কথাটা সবাই জানি, সবাই বুঝি কিন্তু এমনটা হতে পারে ভেবে দেখি না। নিজের মধ্যেই একটু একটু করে গড়ে উঠে পিতার একটা প্রতিচ্ছবি। আমার মা প্রায়ই বলে আমি নাকি তাঁর মতো হয়েছি। প্রমানও দেয়, শান্তু স্বভাবের (তাই বলে আমার বাপ অশান্ত নয় ... হাহাহাহাহা .... ), সবসময় পরিস্কার পরিচ্ছন্ন থাকতে ভালবাসি ইত্যাদি ইত্যাদি।


অন্য আর দশটা ছেলেমেয়ের মতো আমারও মায়ের সাথেই বেশি খাতির, কারন হয়তো ছোটবেলা থেকে আব্বার হালকা টাইপের গম্ভীরতাকে ভয় পেতাম। যদিও বড় হয়ে বুঝেছি যে ভালবাসাই অন্য একটা রূপ তবুও মায়ের মতো অমন ঘনিষ্টতা হয়ে ওঠে নাই।যখন ক্যাডেট কলেজের ছুটিতে আম্মার কাছে টাকা চাইতাম, আম্মা বলত তোর বাপের কাছে চাস না কেন? তোর বাপ তো প্রায়ই বলে ওরা তোমার কাছে টাকা চায়, আমার কাছে চাইলেই তো পারে? ধীরে ধীরে অনেকটা কেটে গিয়েছিল।


আব্বার অনেকগুলো স্বভাবই এখন নিজের মধ্যে খুঁজে পাই। ছোটবেলা থেকেই দেখতার আব্বা আর কিছু না হোক, প্রচন্ড ব্যস্ততার মধ্যেও দিনে অন্তত একটা কোন না কোন সংবাদ শুনবে। সকালে অফিসে যাবার আগে খবরের কাগজে একবার তাঁকে চোখ বুলাতেই হবে। আমার বন্ধুরা তো বলে - টেলিভিশনের সংবাদ খুবই বোরিং জিনিস, এরচেয়ে ধুম ধারাক্কা গান শোনা শতগুনে ভাল। কিন্তু আমি বাপু হয়তো আমার বাপের মতো হয়ে গেছি, ঘন্টার পর ঘন্টা খবরের কাগজে মুখ ডুবিয়ে থাকতে পারি, কিংবা টিভি চ্যানেলে চোখ লাগিয়ে রাখি।


ছোটবেলা থেকেই দেখতাম, বাজারে কোনো শাকসবজি দেখলেই তাঁকে কিনে আনতে হবেই হবে। আমরা শাকসবজি তেমন একটা পছন্দ করতাম না, তবুও আনতো এই ভেবে যদি নতুন সবজি মনে করে দু-এক টুকরো মুখে দেই। এই দেশে আমার বন্ধুদের মতো আমিও দিনের পর দিন বেবী চিকেন কিংবা স্বাদহীন ভেড়ার মাংস খেয়েই দিন উজাড় করতে পারি। কিন্তু সপ্তাহের দুই দিন ভার্সিটিতে ফেরা পথে যখন হোয়াইট চ্যাপেলের সবজির পসরাগুলো দেখতে পাই, তখন কেন জানি একটা দুইটা সবজি না কিনে থাকতে পারি না। মনে পড়ে যায়, একসময় আব্বা অনেক চেষ্টা করেছিল আমাদের সবজি খাওয়াতে, খাইনি। এখন তো কিনে খেতে পারি। দূরে থাকলেও আব্বার মনে শান্তি হবে। শুধু মনে হয় কবে ফিরে যাবো দেশে, আব্বা যেমন করে পরম আদরে আমাদের জন্য বাজারের শ্রেষ্ট জিনিসগুলো নিয়ে আসতেন, একদিন আমিও তার জন্য শ্রেষ্টগুলো নিয়ে আসবো। তাঁর ভালবাসার ঋণ তো কখনোও শোধ করতে পারবো না, তবুও মনে তৃপ্ততার স্বাদ খুঁজে পাব।


এই দূরদেশে মা, বাবা, ভাই, বোন ু ভুলে থাকা যায়। আবার মনে পড়লে থাকাটা খুবই কষ্টের হয়ে উঠে। ওদেরকে যে খুব মিস করি।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০০৭ রাত ৮:২৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×