somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফকরুদ্দীনের সরকার আর কিছু কথা

০৮ ই মার্চ, ২০০৭ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩৬ বছরের বাংলাদেশের ইতিহাসে অনেক চড়াই উতড়াই এদেশের মানুষ দেখেছে। মুজিব হত্যা, জেলে চার বুদ্ধিজীবির হত্যা, জিয়ার আগমন, জিয়ার হ্ত্যা, এরশাদের আগমন, নব্বুইয়ের গনঅভ্যুত্থান ৃ ইত্যাদি ইত্যাদি। আর এখন দেখছে সম্পূর্ন ভিন্ন একটা প্রেক্ষাপট, তত্ত্বাবধায়ক সরকারের দূর্নীতি আর সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান।

আসলে বিগত সরকারের শাসনামলেও আমি দেশ নিয়ে খুবই হতাশায় ছিলাম। আমি খুব করেই চাচ্ছিলাম, দেশে একটা পরিবর্তন আসুক। কারন, দেশের সবগুলো রাজনৈতিক দলই ক্ষমতায় এসেছে। গরীব আরোও গরীব হয়েছে, বড়লোকের ব্যাংক ব্যালেন্স বেড়েছে বহুগুনে আর দূর্নীতি, সন্ত্রাস আর নৈরাজ্যতে ছেয়ে গেছে দেশটা।

যে মূর্হুতে বিএনপি ক্ষমতা ছাড়লো আর দেশে অচলাবস্থা সৃষ্টি হল, আমার তো আশংকা হচ্ছিল যে দেশে গৃহযুদ্ধ না লেগে যায়। যাই হোক, সেই অবস্থা থেকে রেহাই পেয়েছি আর পদ্মার জল অনেক গড়েছে, সেই কথার পুনরাবৃত্তি আর নাই বা করলাম।

বর্তমান তত্বাবধায়ক সরকারে একের পর এক বাঘা বাঘা রাজনীতিবিদকে ধরে জেলে পুরতে থাকা আর সন্ত্রাস আর দূর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান দেশকে নিয়ে নতুন করে ভাবতে বুকে আশার সঞ্চার করছে। যা কখনও স্বপ্নেও কেউ কল্পনা করেনি, এই প্রবাসে প্রতিদিনের পত্রিকা আর টেলিভিশনে দেখে দেখে শিহরিত হয়ে উঠছি। দু:খ হচ্ছে কেন এই মূহুর্তে দেশে থেকে এমন একটা ক্রান্তিকালের সাক্ষী হতে পারলাম না।

সর্বশেষ আকর্ষন, যুবরাজ ধরা পড়েছে। দূর্নীতির গডফাদার তারেক জিয়াকে আটকের মধ্য দিয়ে হয়তো নিরবেই বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। নিসন্দেহে এই ঘটনা দূর্নীতি আর অপশক্তির মায়াজালে জর্জরিত বাংলাদেশে এনে দিয়েছে স্বস্থির আশ্বাস। সবাই চাচ্ছিল তারেক জিয়া ধরা পড়ুক, সবাই তাকে ধরা ছোঁয়ার বাইরে মনে করছিল। তা ভুল প্রমানিত হল।

জানি না গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর সুষ্টু বিচার হবে কিনা, জানিনা এতসব ঘটনা কি কেবলই রাজনৈতিক ষ্ট্যান্টবাজি নাকি দু:স্বপ্নের পর সুন্দর একটা সকালে আরম্ভ। অনেকেই হয়তো এরশাদের মতো হালকার উপর দিয়ে পার পেয়ে যাবে। মন চাইছে তত্বাবধায় সরকারের এই কর্মসূচীগুলোতে ১০০ ভাগে বিশ্বাস করি। আবার আশঙ্কাও হচ্ছে, যেভাবে সশস্ত্র বাহিনীকে যেভাবে প্রতিদিন ব্যবহার করা হচ্ছে তাতে এই সামরিক শাসন শুরু হলে এতটুকুও আশ্চর্য হব না। অনেক তো হল গনতন্ত্র, এইভাব সামরিক শাসন চেখে দেখতে ক্ষতি কি?

দেশকে নিয়ে নতুন করে ভাববার এটাই হয়তো সঠিক সময়।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×