somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল ক্রোম: প্রথম বছরের পূর্তিতে অভিনন্দন

০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পোষ্টটির সূত্র: গুগল ক্রোম: প্রথম বছরের পূর্তিতে অভিনন্দন

ব্রাউজার বলতে প্রথমেই আমাদের চোখে যা ভেসে ওঠে তার কোনোটাই গুগল ক্রোমে নেই। তবুও ক্রোম এখন আমার প্রিয় ব্রাউজার। আর আজকে তার প্রথম জন্মদিন।

ঠিক এক বছর আগে এই দিনে গুগল তাদের ব্রাউজার ক্রোম সবার জন্য উন্মুক্ত করে দেয়। উন্মুক্ত করার ঘটনাটাও ছিল অভিনব। অন্য সবার মতো গুগল প্রেস রিলিজের বদলে কমিক বইয়ের মাধ্যমে ক্রোমকে রিলিজ করতে চেয়েছিল। কিন্তু তার আগেই ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হউক কমিক বইটি ফাঁস হয়ে যায়। ফলে অনেক বেশি পাবলিসিটি পেয়ে যায় ব্রাউজারটি। গুগল তাদের সার্চ ইঞ্জিনের সাথে মিল রেখেই ব্রাউজারটিকে ডিজাইন করেছে – দেখতে সাদামাটা হলেও অনন্য কিছু বৈশিষ্ট্য একে অন্যান্য প্রতিষ্ঠিত ব্রাউজারগুলোর সাথে প্রতিযোগিতায় এগিয়ে রেখেছে।

গুগল ক্রোমের অফিসিয়াল জন্মদিন ব্লগ পোষ্ট থেকে কয়েকটি পরিসংখ্যান তুলে ধরলাম:

১. 51 developer releases, 21 beta releases or updates, and 15 stable releases or updates
২. Over 20,600 bugs filed (4367 of them were duplicates, 3505 have been fixed, which leaves a whole lot left to go!)
৩. 11 external committers and bug editors, 46 external code contributors
৪. 50 Chrome Experiments
৫. 26 posts on the Google Chrome blog
৬. 12 Chrome Shorts, a collection of short films about Google Chrome
৭. A sequel to the comic in Japanese

আমার মতো যারা দ্রুতগতিতে কাজ করতে পছন্দ করেন, তাদের প্রথম পছন্দ হল ক্রোম। গুগলের প্রথম বেটা থেকে বর্তমান ভার্সনটি প্রায় ১৫০% বেশি দ্রুততায় কাজ করতে পারে। আর ব্রাউজারের বেঞ্চমার্ক v8 টেস্টিং -এ গুগল ক্রোম এক নম্বরে। V8 টেস্টিং ব্রাউজারের কার্যক্ষমতার বিভিন্ন দিক পর্যবেক্ষন করে একটি রেটিং করে। আমার ল্যাপটপে গুগল ক্রোম(৬২৯), সাফারি (৪৩২), মজিলা ফায়ারফক্স(৮৩.৮), অপেরা (৫৬.৬) আর ইন্টারনেট এক্সপ্লোয়ার (২২.১) স্কোর করেছে।



অনেকটা গুগল ক্রোম ব্রাউজারের হাত ধরেই আসছে ক্রোম অপারেটিং সিস্টেম। প্রথম অবস্থায় ক্রোম কেবলমাত্র নেটবুকের উপযোগী হিসেবে গড়ে তোলা হবে। আশা করি ব্রাউজারের মতোই অপারেটিং সিস্টেমও অল্প সময়ের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠবে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৯
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

দ্বীপ সরকার এর দুটি কবিতা

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮



মুক্তোর মতোন অভিমান

চারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়

অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়

একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

=ব্যাঙ্গালোরের দিনগুলি-০১=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:১২

০১।



২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×