গত কিছুদিন ধরে ব্লগ চ্যাটিং-এ এত ব্যস্ত ছিলাম যে ব্লগ লেখার সময় পাচ্ছিলাম না। গতকাল তো সারাদিন চ্যাট করেছি। অরূপ, মাশীদ, ধূসর গোধূলি, তীর্যক, হিমু, রাবার (থুক্কু রাবাব), রাসেল, ঘুমন্ত পথিক প্রমুখ ছিলেন। প্রানবন্ত আড্ডা হয়েছিল। চাইলে ঘুরে আসতে পারেন ধানসিঁড়ি কিংবা অরূপের ব্লগে। ওই খানে থ্রেডগুলো খুঁজে পাবেন।
ঝগড়াঝাটি আর গালাগালি থেকে দূরে থাকতে চেয়েছিল, হয়তোবা সফল হয়ে গেছি। এখন গালাগালি বদলে প্রিয় গান কিংবা ছড়িতা (ছড়া + কবিতা) নিয়ে আলোচনা করতে ভালবাসে। আড্ডার মন্তব্যগুলো দেখলেই বোঝা যায়। তাও মাঝে মাঝে দানে বেঁধে উঠছে রুঢ়তা। গভীরে যাবার আগেই সমূলে কেটে দিলে খুশি হব।
বেশ ক'দিন খুব ব্যস্ত। আমার বস একটা সাইবার ক্যাফে কিনেছে। সেটার দায়িত্ব পড়েছে আমার উপর। নতুন ব্যবসা, চেষ্টা করছি এগিয়ে নিয়ে। সারাদিন ক্যাফেতেই থাকি সকাল নয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত। বিনোদন আর আড্ডা বলে সামহোয়ারইন-ই আছে।
শুভ নামের সতর্ীথ ব্লগার চলে গেছেন গত পরশুদিন অভিমান করে। তার লেখা আমার পড়া হয়নি। তাই জানি না কেন তার অভিমান। আর আগেও দু'জন স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন, হীরক লষ্কর আর শ্রেয়সী বসু। হীরক লষ্কর নিজের ব্যস্ততা আর শ্রেয়সী তার অভিমানের কারনে চলে গেছেন। হীরক লস্কর হয়তো ফিরবেন, জানিনা শ্রেয়সী কিংবা শুভ ফিরবেন কিনা? আমিও একবার চিন্তা করেছিলাম চলে যাব, অভিমান করে, গালাগালি আর অশ্লীলতার প্রতিবাদে।
পরে ভাবলাম, চলে গিয়ে কি হবে? আমি তো আর এমন কেউ না যে আমার দুঃখে কান্নাকাটি করবে...। তাই একটা সুন্দর দিনের অপেক্ষায় থেকে গেলাম। সুন্দর দিন বোধ হয় এসেছে। তাই সবাইকে অনুরোধ করবো চলে যাবেন না, থেকে যান, দেখুন যতক্ষন দেখতে পারেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



