ছোট্টবেলায় শাক সবজি খেতে একে বারেই পছন্দ করতাম না। হাজার রকম তরকারি করে আম্মার অবস্থা খারাপ হয়ে যেত কিন্তু সবজি মুখে তোলাতে পারতো না। কিন্তু সপ্তম- অষ্টম শ্রেনী থেকে অনেকটা বাধ্য হয়েই সবজি খাওয়া শুরু করতে হলো। ক্যাডেট কলেজে ছিলাম, সবজি না খেলে সিনিয়ররা ধরে পিটাতো, অথচ নিজেরা খেত না। অবশ্য বড় হয়ে আমিও খেতাম না কিন্তু জুনিয়র পিটাইনি। হাহাহাহাহাহ...
লন্ডনে সবচেয়ে সস্তা হল মুরগী। এক পাউন্ড করে একেকটা মুরগী, তাই প্রতিদিনই খাওয়া হয়। উইকএন্ডে ভাল কিছু খাই, গরু, ভেড়া। সবজিটাও বেশ দামী এখানে, তাও ফ্রোজেন সব্জিগুলোতে মুখে দেবার অযোগ্য। ঘন্টার পর ঘন্টা পানিতে গরম করলেও সিদ্ধ হয় না।
হঠাৎ করে দেখি গতকাল আমার হাউজমেটের ভাই নিয়ে এসেছে পালং শাক আর শিম, তাও আবার নাকি দেশি। Stepnee Green এর কোন এক Cash & Carry থেকে। ওই রাতে রান্না করলে শিমের ঝোলের তরকারী আর শাক ভাজি। অপূর্ব সেই স্বাদ! পালং প্রায় গলে গিয়েছিল, জটিল। আর শিমের ঝোলের কথা নাই বা বললাম। কারন বলে বুঝাতে পারবো না। শাক আর শিম দিয়েই একপ্লেট ভাত শেষ করে ফেললাম। গরুর মাংসও ছিল, বহু সাধ করে প্রতি উইকএন্ডে রান্না করা হয়, কিন্তু কালকে যেন কোন স্বাদেই পাচ্ছিলাম না। কেমন যেন দলা দলা ঠেকছিল দাঁতের গোড়ায়। খাওয়া শেষে রান্নার গুনগান করতে করতে কেউ থামেই না।
ধন্য দেশী শিম আর পালং, ধন্য জাহেদ (তরকারী যে রান্না করেছিল, নিশ্চিতভাবেই তুমি শেফ উপাধী পাবার যোগ্য)।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৬ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



