চাষা কথাটা মনে পড়ে তাকেই বলতাম, সে পড়ালেখা পারে না, অজ্ঞ ব্যক্তি কিংবা কোন বন্ধুকে অল্প জ্ঞানের জন্য হেয় করে। এই ব্লগে সাইটে উচ্চশিক্ষিত, বহুভাষাবিদদের মাঝে আমার হয়েছে সেই অবস্থা।
জ্ঞান অর্জন হউক আর জীবিকার সন্ধানে হউক, বাঙ্গালী ছড়িয়ে পড়েছে দেশ-দেশান্তরে। খাপ খাইয়ে নেবার জন্য কিংবা জ্ঞানের সুধা পানের জন্য তারা শিখেছে নানান ভাষা, ইংরেজীটা বাদই দিলাম, সেটা সবচেয়ে প্রচলিত আনর্্তজাতিক ভাষা। অন্য ভাষাগুলোর মধ্যে ফ্রেঞ্চ, স্প্যানিশ, আরবি, হিব্রু- কতই না ভাষার বাহার।
এই সাইটে, যেখানে অতি সামান্য, আমার মত নগন্য ব্যক্তি আসে, তাদের অনেকেই, বহুভাষাবিদগনের বহু ভাষায় করা মন্তব্য কিংবা পোষ্ট বোধ গম্য হয় না। তাই বুঝতে পারি না সেই মন্তব্য কিংবা পোষ্টগুলো কার জন্যে করা? সবার জন্য নাকি কিছুমাত্র উচ্চ শিক্ষিত জনের জন্যে করা নাকি কেবল জ্ঞানের পরিধি জাহির করাই মূল লক্ষ্য।
তাই পরিশেষে সবার কাছে একটাই অনুরোধ যদি বাংলা এবং ইংরেজী ভাষা বাদে অন্য ভাষায় উক্তি করতেই হয় তাহলে নিচে বঙ্গানুবাদ দিলে আনন্দিত হব।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০০৬ দুপুর ২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



