বেশ কয়েক মাস আগে সম্ভবত HBO তে একটা রোমান্টিক সিনেমা দেখেছিলাম। সিনেমার কাহিনী ছাড়া আর কিছুই মনে নাই। সিনেমার নামটা মনে করতে সাহায্য করুন প্লিজ।
কাহিনী নিন্মরুপঃ
নায়ক-নায়িকা মোটামুটি সুখী জুটি। বড়দিনের ঠিক আগে নায়িকা নায়কের সাথে কোন কারনে রাগ করে বাসা থেকে বেড়িয়ে যায়। পথমধ্যে ভয়ানক সড়ক দূর্ঘটনা নায়িকা প্রান যায় যায় অবস্থা। নায়ক মনে দুঃখে কাঁদছে, এমন সময় এঞ্জেল এসে নায়কে বলে নায়িকা অনেক কষ্ট নিয়ে বড়দিনের আগে পৃথিবী ত্যাগ করছে, আমি তোমাকে দু'দিন সময় দিতে পারি, যত পার এর মধ্যে তাকে আনন্দ দাও। তার যখন জ্ঞান ফিরবে তখন তার দূর্ঘটনা সম্বন্ধে কিছুই মনে থাকবে না।
ঠিক ঠিক নায়িকার জ্ঞান ফিরে, নায়ক তাকে নানাভাবে খুশি করতে চেষ্টা করে। শেষমেষ নায়িকা নায়কের ভালবাসার এতো প্রচেষ্টা দেখে সন্দিহান হয়ে পড়ে। এদিকে দু'দিন শেষ হয়ে আসে। আবার এঞ্জেল আসে নায়িকাকে স্বর্গে নিয়ে যেতে। নায়ক কাঁদছে, এঞ্জেলের করুনা হয়, নায়িকাকে মর্ত্যেই রেখে যায়।
টিপিক্যাল রোমান্টিক সিনেমার কাহিনী। কিন্তু কেন জানি আমার সিনেমাটা আবার দেখতে ইচ্ছে করছে। কেউ সিনেমা দেখে থাকলে নামটা জানাতে ভুলবেন না কিন্তু।
সবাইকে অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




