Click This Link
কিছুদিন আগে সতর্ীথ শাওনের একটা ব্লগেও চামড়ার রং নিয়ে বেশ কথা হয়েছিল। http://www.somewhereinblog.net/shaon/post/4958
চামড়ার রং-এর ব্যাপারে প্রথমেই আমার অবস্থানটুকু পরিষ্কার করতে চাই। যেহেতু customer service-এ আছি সেহেতু সাদা-কালো সবাইকেই সমানভাবে ভাল ব্যবহার দিয়ে থাকি। হাসি মুখে সবার সাথে কথা বলি, তবুও ছোটবেলা থেকে আমাদের সবার মাঝেই কালো চামড়ার প্রতি মনের অজান্তে ই যে পার্থক্যটুকু জন্ম নিয়েছে, সেটুকুকে কখনই প্রকাশ করি না।
কিন্তু এই দেশে যেটুকু দেখেছি সাদা চামড়ার লোকেরা অপেক্ষাকৃতভাবে ভাল ব্যবহার করে, at least আমার সাথে। অপরদিকে কালোদের ব্যবহারে রুঢ়তা প্রকাশ পায়। যদিও সাদা অনেক বেশি অহংকারী, কর্মক্ষেত্রে তারা খুবই racist। ব্যাপার যেটা হয়েছে সাদারা কালোদের ঘৃনা করাটা ছোট বেলা থেকেই শিখে এসেছে। আমার একজন বন্ধুর বন্ধু ওকে বলেছিল যে ও যখন ছোট ছিল তখন ওর মা ওকে কালোদের ভয় দেখিয়ে ঘুম পাড়াতো কিংবা ভুতের সাথে তুলনা করতো।
নানাভাবে কালোরা অধিকার বঞ্চিত হচ্ছে, ফার্স্ট ফুডের দোকানে ম্যানেজার সাদা হলে কালোদের ওভার টাইম দেয় না কিংবা ছুটি দিতে হেলা ফেলা করে কিংবা কালোদের চাকুরি কম দেয়। শুনেছি আগে পরিস্থিতি অনেক খারাপ ছিল। টিউবে কোন কামড়ায় কালোরা উঠলে সব সাদা নেমে যেত।
কিন্তু আজকের লন্ডনে সেই পরিস্তিতি আর নেই। চাপা racism কিছুটা থেকে গেছে। দিন দিন চামড়ার এই পার্থক্য কমে আসছে, প্রতিদিনই প্রচুর রাস্তায় সাদা-কালো জুটি দেখতে পাই কিংবা সোনালী চুলের মেয়ে কোলে কোকঁড়ানো চুলের বাচ্চা দেখতে পাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


