আগে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সবার মুখে একটাই প্রশ্ন থাকতো, কয়টা লেটার পেয়েছিস, কোনটাতে পাসনি, কেন পাসনি,... ইত্যাদি ইত্যাদি। যত লেটার তত খুশি।
পরীক্ষায় 'লেটার' কিভাবে এল, গল্পটা বোধ হয় অনেকেরই জানা। বহু আগে যখন বিদ্্বান লোকের সংখ্যা কম ছিল(!!!), তখন কেউ কোন বিষয়ে 80 কিংবা তারচেয়ে বেশি পেলে তাকে ডাকযোগে, অথর্াৎ লেটার পাঠিয়ে অভিনন্দন জানানো হতো। সেখান থেকেই লেটার পাওয়ার শুরু। অনেকে আবার বলেন ইংরেজি বর্ণমালায় LETTER এর অবস্থানের অংকগুলো যোগ করলে 80 হয়, তাই 80 পেলে তাকে Letter Mark বলা হয়। আমার মতে এটা একটা নিতান্তই ভুয়া কথা।
যাই হোক, লেটার পাওয়ার মজা এখন আর নেই। তথাকথিত শিক্ষায় উন্নতির উপায় স্বরূপ আমাদের মন্ত্রীরা লেটার তুলে দিয়ে গ্রেড নিয়ে এসেছেন। এখন গন্ডায় গন্ডায় A+ পায়। যারা পায়, তাদের খারাপ ছাত্র-ছাত্রী বলছি না, তবে A+ কিছুটা দূর্লভ হওয়া উচিৎ ছিল। তবে মিষ্টিওয়ালাদের সুবিধা হয়েছে, এখন আগের চেয়ে প্রচুর মিষ্টি বিক্রি করে, কারন সবাই A+ পায়। হাহাহাহাহা....
আমার জীবনে লেটার মার্কটা কিছুটা অস্বাভাবিক ছিল। আমি মাধ্যমিক পরীক্ষায় ইসলাম শিক্ষায় লেটার পাইনি, সারা স্কুল জীবনে পরীক্ষার খাতা মোটা করে চাপাবাজি করে গেছি। খাতা যত মোটা নম্বর তত বেশি। তাই শেষমেস মাধ্যমিক পরীক্ষায় ধরা খাইছি। বাকিটা ভালই ছিল, পাঁচটা লেটার পেয়েছিলাম।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় Biology স্যার বলেছিলেন আমি কোন মতেই Biologyতে লেটার পাব না, তাকে অবাক করে দিয়ে ভালভাবেই লেটার পেয়েছিলাম। অন্যদিকে ভাল পরীক্ষা দেওয়া সত্ত্বেও সাধারন গনিতে লেটার পাইনি কিন্তু উচ্চতর গনিতে ঠিকই লেটার পেয়েছিলাম।
ওহ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, '80 আমার জন্ম। সেখানেও লেটার পেয়েছি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



