আজকে একটা ছোট্ট ঘটনা আমার মনকে ভীষনভাবে নাড়া দিয়েছে।
দুপুরের দিকে এক শ্বেতকায় মধ্যবয়সী লোক কাউন্টারে এসে বলল সে আধা ঘন্টার জন্য ইন্টারনেট ব্যবহার করতে চায়। তাকে আধা ঘন্টার টিকেট দিলাম, কম্পিউটারে গিয়ে টিকেটের সিরিয়াল নম্বর দিলে কম্পিউটার ব্যবহার করা যায়।
আধা ঘন্টার চার্জ 25 পেনস। আমাকে 50 পেনস দিল, আমি 25 পেনস রেখে বাকিটা ফেরত দিলাম। সে আবার আমাকে ফেরত দিয়ে বলল 2 পেনস বেশি রাখ। আমি কিছু বুঝতে না পেরে তাকে পয়সা ফেরত দিয়ে বললাম, আমি 25 রেখেই তোমাকে বাকিটা ফেরত দিয়েছি। সে বলল না না, সেই দিন আমার কাছে 2 পেনস কম ছিল, তোমাকে দিতে পারিনি। তাই আজকে দিলাম। তখন আমার মনে পড়লো কয়েকদিন আগে একজন আমাকে দুই পেনস কম দেখিয়ে বলেছিল আমার কাছে 23 পেনস আছে, আমি কি ব্রাউজ করতে পারবো?
বেশ ক'দিন আগে কথা, ভুলেই গিয়েছিলাম, তার উপর সে আমাদের নিয়মিত কাষ্টমার না, তাই চেহারাও মনে ছিল না। তার সত্যবাদিতা আমাকে অভিভূত হয়ে গেলাম। 2 পেনস আমার কাছে যে তেমন বড় অংক না, তেমনি হয়তো তার কাছেও কিছু না। সে ব্যাপারটা চেপে যেতে পারতো। অন্য কাষ্টমারদের শুধু মুখে মুখে Thank You দেই আর ওনাকে মনে মনেও Many Thanks বললাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



