দাঁড়ান একটু হেসে নেই, তারপর খুলে বলছি। আপনারাও যোগ দিতে পারেন।
যখন ছোট ছিলাম, যখন রোল নম্বর 1 এর হাঁ করে তাকিয়ে থাকতাম। কারন বলতে অপেক্ষা রাখে না, 1 মানেই সেরা। কিন্তু হতে পারিনি। প্রতিবারই 2 হতাম, কারন আব্দুল্লাহ আল মামুন বলে একটা পোলা ছিল আমার ক্লাসে, শালা প্রতিবারই আমার প্রচেষ্টাকে নসাৎ করে 1ম হয়ে যেত।
বড় হয়েও 1ম স্থানের দিকে নজর ছিল, তবে আকষর্ণটা কমে গিয়েছিল, বিশ্ববিদ্যালয়ের 1ম বছরে মাত্র .01 জিপিএ-র জন্য প্রথম হতে পারিনি। তারপর সেই যে 1ম স্থানের দিক থেকে নজর সরে গেছে, ফিরেও তাকাই নি। তবে আজও আপন মেধা, মনন দিয়ে সবার মধ্যে নিজেকে সেরা প্রমান করার চেষ্টা করে গেছি।
যাই হোক আসল কথায় আসি। কতর্ৃপক্ষ এযাবৎ পযনর্্ত যে কয়জনকে সেরা ব্লগারের উপাধি দিয়েছে, তাদের মধ্যে প্রায় সবাই নিজেকে সেরার আসন থেকে নামিয়ে দিতে বলেছে। যদিও নির্বাচন পদ্ধতিটা আমারও পছন্দ না, তবুও যাদেরকেই নির্বাচন করা হয়েছে, তাদের কারোও লেখাই খারাপ না। তারা সেরা হবার যোগ্য।
নির্বাচনটা করা হচ্ছে ব্লগারের সব লেখার মানের উপর ভিত্তি করে। এর পরিবর্তে যদি সপ্তাহের পোষ্ট করা লেখার উপর ভিত্তি করে করা হতো, তাহলে খুব ভাল হতো। একই কথা লুনা রুশদীও বলেছিলেন।
যাই হোক, প্রতিবাদস্বরুপ সব ব্লগারই সেরা হবার পর একটা করে প্রতিবাদী ব্লগ পোষ্ট করেন। সেই লেখাটাই খুব উচ্চ মানের হয়, পড়ে দেখুন নিচের লিংকগুলো।
হিমুঃ Click This Link
শাওনঃ http://www.somewhereinblog.net/shaon/post/4214
ব্রাত্য রাইসুঃ Click This Link
তেলাপোকাঃ h
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০০৬ সকাল ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



