যাই হোক, আমার বাংলায় টাইপিং-এর উপর কিছু লিখবো ঠিক করেছিলাম। আমি বাংলায় টাইপিং শুরু করি কম্পিউটারে বাংলার অক্ষর দেখে দেখে। তাই Keyboard এর দিকে তাকিয়ে বলতে পারি না কোন Key তো কোন অক্ষর। অথচ Keyboard হাত রাখলেই সব পরিস্কার, গড় গড় করে না হলেও বেশ দ্রুততার সাথেই টাইপ করতে পারি।
আমি বাংলায় টাইপিং এর শুরু করেছি, আমার ভালবাসার প্রমাণস্বরুপ আমার খুব একটা পছন্দের উপন্যাস টাইপ করে, সুনীলের লেখা 'মনের মতো মন'। বয়স কম ছিল, কতই না পাগলামী করেছি। সেই উপন্যাসের MS Word ফাইলটা শুধমাত্র আমার প্রিয়তমাকে দিয়েছিল, বেশি মোটা ছিল না, মাত্র 120 পৃষ্টার মত ছিল।
আর এখন লেখি ব্লগ....
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




